Weather Alert: আরও শীতল কলকাতা, সপ্তাহ শেষে ৯ জেলায় বৃষ্টিপাত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: মঙ্গলবারের থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল দু'ডিগ্রির বেশি। যেখানে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এদিন তাপমাত্রা কমে হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন জেলা শহরগুলির কোনও কোনও জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে, আবার কোথাও কমেছে। যেমন এদিন শ্রীনিকেতনের তাপমাত্রা বেড়ে গেলেও কৃষ্ণনগরের তাপমাত্রা কমেছে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের দু'দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। প্রসঙ্গত এমনই পূর্বাভাস গত দিনেও দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দু'দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এই সময়ের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। তবে শুক্রবার ৫ জানুয়ারি নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার ছয় জানুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও বেশ কিছুটা হ্রাস পেয়েছে। কোথাও আবার কিছুটা বেড়েছে। এদিন বাঁকুড়ায় ৯.৮ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বোচ্চ তাপমাত্রা (০c) |
| আসানসোল | (২৪.৫) |
| বহরমপুর | (২২.৬) |
| বাঁকুড়া | (২৪.৯) |
| বর্ধমান | (২৪) |
| কোচবিহার | (২৪.৪) |
| দার্জিলিং | (১৩.৪) |
| কালিম্পং | (১৪) |
| দিঘা | (২৫.৭) |
| কলকাতা | (২৩.৩) |
| কৃষ্ণনগর | (২২.৬) |
| মালদহ | (২০) |
| মেদিনীপুর | (২৪) |
| পুরুলিয়া | (২৪.৩) |
| শিলিগুড়ি | (২৪.৪) |
| শ্রীনিকেতন | (২২) |
| সুন্দরবন | (২৫) |












Click it and Unblock the Notifications