Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক জেলায় শৈত্যপ্রবাহ, ১৪ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা! পৌষ সংক্রান্তিতে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

Weather Alert: রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। এদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫। সেখানে শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস পৌষ সংক্রান্তিতে রাজ্যের অন্তত চোদ্দোটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আটচল্লিশ ঘন্টা পর থেকে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের পাশাপাশি সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। সবকটি জেলারই কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

Weather Update

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের দুই থেকে তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদীয়ার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন সমতলে পুরুলিয়া শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম, ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাঁকুড়ায় ৮.৯ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ৯ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৭ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা সর্বোচ্চ তাপমাত্রা (০c)
আসানসোল (২৪.৫)
বহরমপুর (২০.২)
বাঁকুড়া (২৪.৭)
বর্ধমান (২৩)
কোচবিহার (১৭.৩)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৫)
দিঘা (২৬.৩)
কলকাতা (২২)
দমদম (২৩.২)
কৃষ্ণনগর (২১.৬)
মালদহ (১৮.৮)
মেদিনীপুর (২৬)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৩.৬)
শ্রীনিকেতন (২১.৭)
সুন্দরবন (২৩.৫)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+