মেঘলা আকাশে বাংলার বিভিন্ন অংশে বৃষ্টি! পনেরোটি জেলায় শীত বৃদ্ধির সতর্কবার্তা

Weather Alert: সকালের দিকে সূর্যের আলো কিছুটা দেখা গেলেও, বেলা বাড়তেই মেঘে ঢাকা আকাশ, সঙ্গে রয়েছে কুয়াশাও। হাওয়া অফিসের তরফে রাজ্য জুড়েই এদিন ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন দুপুরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হয়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।

মঙ্গলবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সর্বত্রই বেড়েছিল। বহরমপুর কিংবা কৃষ্ণনগরের মতো জায়গা বাদ দিয়ে ব্যবধান করেছিল। তবে বহরমপুরে স্বাভাবিকের সঙ্গে তফাতটা ছিল সাত ডিগ্রির মতো। কৃষ্ণনগরে পাঁচ, বাঁকুড়ায় দুই ডিগ্রি কম। বর্ধমানে দুই, কলকাতায় চার, মালদহে দুই ডিগ্রি তফাত ছিল। শ্রীনিকেতনে চার ও সুন্দরবনে স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

Winter

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে ঘন কুয়াশারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু'দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় অনেকটা করেই বেড়েছে। ব্যতিক্রম ছিল পাহাড়। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১২, যা স্বাভাবিকের চার ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ১১.৭ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২২.৭) ১১.১ (১০.১)
বহরমপুর (১৮) ১০ (৯.৬)
বাঁকুড়া (২৩.৬) ১১.৭ (৮.৪)
বর্ধমান (২৪) ১৩ (৮.৬)
কোচবিহার (২৪.১) ৮.১ (৭.১)
দার্জিলিং (১২.৪) ৩.২ (৩.৮)
কালিম্পং (১৩.৫) ৭.৮ ( ৮)
দিঘা (২৪.৬) ১৬.২ (১১.৪)
কলকাতা (২২.১) ১৬.৩ ( ১১.৮)
দমদম (২৪) ১৫.৮ (১০.৯)
কৃষ্ণনগর (২০.২) ১০.২ (৮.৮)
মালদহ (২১.৫) ৮.৮ (১০.২)
মেদিনীপুর (২৩.২) ১৫.৬ (১১.১)
পুরুলিয়া --------- ৭.১ (৫.৮)
শিলিগুড়ি --------- ৭.২ (৬.৮)
শ্রীনিকেতন (২১) ১১ ( ৮ )
সুন্দরবন (২৩) ১২ (১২ )
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+