Weather Alert: দু'দিনে আরও বড় বদল আবহাওয়ায়! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। সব থেকে বেশি কমেছে পুরুলিয়ায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু'দিনে রাজ্য জুড়েই তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথায়ও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Alert

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

ইতি মধ্যেই পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে গিয়েছে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.৫) ১৯.১ (২০.১)
বহরমপুর (৩১) ২২ (২১.৭)
বাঁকুড়া (৩১.৫) ১৮ (১৯.৪)
বর্ধমান (২৮.৮) ২০.২ (২০)
কোচবিহার (৩০.৭) ১৬.৬ (১৭.২)
দার্জিলিং (১৯.২) ৯.৮ (৯.৮)
কালিম্পং (১৯.৫) ১৪ ( ১৪.৫)
দিঘা (৩১.৪) ২০.১ (২২.৬)
কলকাতা (৩১.১) ২২.১ (২৩.৭)
দমদম (৩১.৫) ২১.৪ (২৩.৩)
কৃষ্ণনগর (৩১) ২১ (২২)
মালদহ (২৯.৮) ২২.৩ (২২.৪)
মেদিনীপুর (৩০.৪) ১৯.৬ (২১.৭)
শিলিগুড়ি (৩৩) ১৮.৭ (১৯.৭)
শ্রীনিকেতন (২৯.৪) ১৮.৪ (১৯.৪)
সুন্দরবন (৩২.৫) ২১ (২২.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+