কালিম্পং-এর সঙ্গে লড়াই বর্ধমানের, আরও শীতল বহরমপুর! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় বাধা, একনজরে আবহাওয়া
Weather Alert: দিনের বেলায় আকাশ কিছুটা পরিষ্কার। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিকেল থেকে রাতের দিকে আকাশ মেঘলা থাকবে। ভোরের দিকে কুয়াশা। এছাড়াও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের জন্য এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। দার্জিলিং-এ এইরকম আবহাওয়া চলতে পারে ২১ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

শুক্রবার দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলিতে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়া আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও, বাকি জেলাগুলির পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া আগামী দু'দিনে রাতের তাপমাত্পা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
গত কয়েকটি পুরুলিয়ায় টানা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকলেও এদিন তার কিছুটা উন্নতি হয়েছে। এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রাও নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে, ১২ ডিগ্রি সেলসিয়াল। এদিন বাঁকুড়ায় ১০.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনের বেলায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও বিকেল কিংবা রাতের দিকে মেঘলা থাকবে। আর ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২২.৬) | ১২.৪ (৮.৮) |
| বহরমপুর | (২০) | ১০ (১০.৬) |
| বাঁকুড়া | (২২.৪) | ১০.৬ (১০.৬) |
| বর্ধমান | (২৩) | ৯.৮ (১১) |
| কোচবিহার | (১৫.৫) | ১২.৪ (১৩.২) |
| দার্জিলিং | (১০.৮) | ৪.৪ (৫.৮) |
| কালিম্পং | (১৫) | ৯.৫ (৯.৮) |
| দিঘা | (২৩.৫) | ১৫.৪ (১৩.১) |
| কলকাতা | (২০.৮) | ১৩.৪ (১৩.৬) |
| দমদম | (২১) | ১২.১ (১৩.২) |
| কৃষ্ণনগর | (২০) | ১১.২ (৯.২) |
| মালদহ | (১৫.৫) | ১১.৫ (১১.৪) |
| মেদিনীপুর | (২০.২) | ১৩.৫ (১২.১) |
| পুরুলিয়া | (২৫.৯) | ৮.১ (৭.১) |
| শিলিগুড়ি | (১৬.৬) | ১০.৬ (১০.৫) |
| শ্রীনিকেতন | (১৯.৬) | ১১.৪ (১০.৯) |
| সুন্দরবন | (২০.৫) | ১২ (১০.৫) |












Click it and Unblock the Notifications