মালদহে চার বছরের মেয়ের মাথা খুটে মাংস খেতে গিয়ে ধরা পড়ল মা
মালদহ, ২৬ জুন : চার বছরের মেয়েকে কোলের উপরে রেখে মাথা খুটে মাংস খেতে গিয়ে ধরা পড়ল বিকৃতমস্তিষ্ক মা। ঘটনাটি ঘটেছে মালদহে। জানাজানি হওয়ার পর গ্রামবাসীরা বেঁধে রেখে বেধড়ক প্রহার করেন প্রমিলা নামে ওই মহিলাকে।
পুলিশ এসে তাকে উদ্ধার করে মানসিক হাসপাতালে পাঠিয়েছে। শিশুকন্যাটিকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মাথা খুটে নেওয়ায় ভারতী নামে ওই শিশুটির শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছে।

মালদহের গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ৪২ বছরের প্রমিলার দেওর ডাবলু মন্ডল পাশের বাড়িতেই থাকেন। বাচ্চার চিৎকার শুনে তিনি বাড়িতে ঢুকে দেখেন এই কাণ্ড। তাঁর স্ত্রী ফাল্গুনী মন্ডল জানিয়েছেন, প্রমিলার মোট পাঁচ সন্তান। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আর দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সে থাকে। প্রমিলার স্বামী দিল্লিতে কাজ নিয়ে গিয়ে আর ফেরত আসেনি।
তাঁর অভিযোগ, এর আগে পার্বতী নামে আর এক মেয়েকে সে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করায় সে ফাল্গুনীদের কাছে থাকে। প্রমিলার একমাত্র ছেল, দুই বছরের স্বর্ণ এই ঘটনার সময় ঘুমাচ্ছিল বলেও জানিয়েছে ফাল্গুনী।
ইংরেজবাজারের বিডিও জানিয়েছেন, প্রমিলাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রমিলা মানসিকভাবে অসুস্থ। আর সেকারণেই সম্ভবত এমন কাণ্ড ঘটেছে।












Click it and Unblock the Notifications