লাভপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের পুলিশ হেফাজত নয় কেন, উঠছে প্রশ্ন

অভিযোগ পাওয়ার পরই পুলিশ গ্রামের মোড়ল-সহ মোট ১৩জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের বোলপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের একজন অসুস্থ হয়ে পড়ে। এর পর পুলিশ অভিযুক্তদের হেফাজত না চাওয়ায় অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এসিজেএম পীযুষ ঘোষ।
জেলার পুলিশ সুপার এস সি সুধাকরকে শো কজ করে পদ থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নির্যাতিতার পক্ষের দিলীপ ঘোষ জানিয়েছেন, কোনও সরকারি পক্ষের উকিল উপস্থিত ছিলেন, না তো পুলিশ অভিযুক্দের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে। সে কারণেই জেল হেফাজতের নির্দেশ। এমন ঘটনাকে নজিরবিহীন বলে ব্যাখ্যা করেছেন কলকাতা হাইকোর্টের উকিল জে এন চট্টোপাধ্যায়। তাঁর মতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ না করে পুলিশ কীভাবে তদন্ত এগোবে।
এই ঘটনায় কংগ্রেস, বিজেপি-সহ বিরোধীরা আঙুল তুলেছেন তৃণমূল তথা শাসকদলের দিকেই। তাঁদের বক্তব্য অপরাধীদের সঙ্গে শাসকদলের বোঝাপড়া রয়েছে বলেই পুলিশ এনিয়ে বেশি দূর এগোতে চাইছে না। এদিকে চাপ এড়াতে এসপি-কে বদলি করে নাট করছে সরকার।
প্রশাসনিক কর্তাদের একাংশের ধারণা, পার্কস্ট্রিট,কামদুনি, মধ্যমগ্রাম,বাবুঘাট পর পর ধর্ষণের ঘটনায় বিরোধীরা মমতাকে আক্রমণের মওকা পেয়ে গিয়েছে। লাভপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের কোনওরকম গাফিলতি সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে। তাই পুলিশের কোনওরকম গাফিলতিকেই আর প্রশ্রয় দিতে চাইছেন না মমতা। তাই জেলার পুলিশ সুপারকে পদ থেকে সরিয়ে কড়া বার্তাই দিতে চাইছেন মমতা। নতুন এসপি পদে আনা হয়েছে আইজি পশ্চিমাঞ্চল সিদ্ধিনাথ গুপ্তকে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications