প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে রাস্তা নির্মাণ কর্মসূচি নিয়ে আজ আমলাশোলে মমতা

অনাহারজনিত মৃত্যুর খবর পেয়ে এর আগে বিরোধী নেত্রী হিসাবে আমলাশোলে গিয়েছেন মমতা
পশ্চিম মেদিনীপুরের একটি ছোট গ্রাম। বাম আমলে অনাহারজনিত একের পর এক মৃত্যুর কারণে খবরের শিরোনামে উঠে আসে এই আমলাশোল। এই ঘটনা না ঘটলে পশ্চিমবঙ্গে আমলাশোল বলে যে কোনও জায়গা রয়েছে তা হয়তো জানতে পারতেন না অনেকেই।
আমলাশোলে অনাহারে যখন একের পর এক মৃত্যু হচ্ছে, তখন শাসক দল সে বিষয়ে গা না করলেও বিরোধী নেত্রী হিসাবে আমলাশোলে ছুটে গিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী হয়ে গেলেও তিনি যে আমলাশোলকে ভোলেননি আজকের আমলাশোল সফর তারই উদাহরণ।
আজ হেলিকপ্টারে করেই আমলাশোল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই রাস্তা নির্মাণ কর্মযজ্ঞের সূচনা করার কথা তাঁর। এই কর্মসূচি সম্পর্কে তাঁর দাবি, গ্রামীণ সড়র নির্মাণের ক্ষেত্রে দেশে এমন প্রকল্প নজিরবিহীন। একইদিনে একই সময়ে ১৬০০০ কিলোমিটার কংক্রিট রাস্তা তৈরির কাজ আগে কখনও হয়নি।
মুখ্যমন্ত্রী যখন আমলাশোলে এই রাস্তা নির্মাণ কর্মসূচির সূচনা করবেন, ঠিক সেই সময়ই, রাজ্যের ৩ হাজার ৩৪৯টি গ্রাম পঞ্চায়েতে অন্তত একটি করে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হবে৷ কাজ শুরুর সময়, প্রতিটি পঞ্চায়েতেই উপস্থিত থাকবেন কোনও মন্ত্রী অথবা জনপ্রতিনিধি কিংবা একজন সরকারি আধিকারিক৷ এমনটাই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
-
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা











Click it and Unblock the Notifications