Vande Bharat Express: বন্দে ভারতে ২৫ টি বড় পরিবর্তন, উপকৃত হবেন আপনিও! রইল ভিডিও
Vande Bharat Express: পুজোর আগেই বাংলার জন্য বড় সুখবর। চলতি সপ্তাহের রবিবার থেকেই পশ্চিমবঙ্গের ট্র্যাকে ছুটতে চলেছে আরও ২টি অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে।
একটি হাওড়া-পটনা রুটে এবং অপরটি হাওড়া-রাঁচি রুটে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই বন্দে ভারত (Vande Bharat Express) এক্সপ্রেসগুলির উদ্বোধন করবেন।

- Vande Bharat Express: বাংলাকে উপহার দিল ভারতীয় রেল
তবে শুধুমাত্র বাংলা নয়, এছাড়াও অন্যান্য রাজ্যের মোট ন'টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে। তাদেরই মধ্যে রয়েছে হাওড়া থেকে পটনা ও রাঁচিগামী দু'টি বন্দে ভারতও। বাংলায় শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও প্রচুর বাঙালি থাকেন। তার আগে এই এক জোড়া নতুন বন্দে ভারত বাংলাকে উপহার দিল ভারতীয় রেল।
পুজোর আগে রেলের তরফে সম্প্রতি টিকিট বুকিংয়ের যে ট্রেন্ড প্রকাশ করা হয়েছিল, তাতেও বন্দে ভারত ছিল তালিকার উপরের দিকেই। পছন্দের ডেস্টিনেশনে পৌঁছে যেতে যাত্রীরা বন্দে ভারতকেই বেছে নিচ্ছেন। অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটা কম সময়ে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দিতে পারে এই সেমি হাইস্পিড ট্রেনগুলি।
- Vande Bharat Express: একাধিক নতুন সুবিধা
একই সঙ্গে অতিরিক্ত কিছু পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সেই সব পরিষেবা বাড়ানো হয়েছে। যেমন সিট ইনক্লাইনেশন আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ সিটটাকে আরও হেলিয়ে বসা যাবে। এক্সিকিউটিভ ক্লাসে এতদিন সিট ছিল লাল রঙের। তার পরিবর্তে সুন্দর নীল রঙের সিট থাকবে এক্সিকিউটিভ ক্লাসে। সেই সঙ্গে সিটে কুশন থাকবে আরও পুরু। অর্থাৎ সিট হবে আরও আয়েশি, আরও আরামদায়ক"। তা ছাড়া সিটের নিচে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থাও থাকবে এই দুই বন্দে ভারত এক্সপ্রেসে। সেই সঙ্গে নতুন ধরনের হাতল লাগানো হয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও উন্নত করা হয়েছে। এপ্রসঙ্গে বিস্তারিত জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
দেখুন সেই ভিডিও-
- Vande Bharat Express: বাঙালির মন জয়ের চেষ্টা
উল্লেখ্য, ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস হিসেবে রাজ্যের প্রথম প্রাপ্তি হয়েছিল হাওড়া - নিউ জলপাইগুড়ি রুটে। পরে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ও হাওড়া থেকে পুরী রুটে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। আর এবার পুজোর আগে আরও দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। তবে আগামী লোকসভা নির্বাচনে বাঙালির মন জয় করতে নয়া পন্থা মোদীর, এমনটাও বলতে শুরু করেছেন বিরোধীরা।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications