এসআইআর শুনানিতে কী ব্যবস্থা রাখতে চলেছে নির্বাচন কমিশন? কেমন থাকছে বন্দোবস্ত!
নির্বাচন কমিশন এসআইআর শুনানিতে নজরদারির কৌশল বদল করছে। আগে সিসি ক্যামেরা ও ওয়েব কাস্টিং-এর পরিকল্পনা থাকলেও কমিশন সেই ভাবনা থেকে সরে এসেছে বলে সূত্রের খবর। পরিবর্তে আরও কঠিন এবং দুর্ভেদ্য নজরদারির বন্দোবস্ত করে শুনানির স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
তবে এই পরিবর্তিত পদ্ধতির ধরন এখনও স্পষ্ট নয়। কমিশন বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছে। এর কারণ, কোনও অসাধু উদ্দেশ্যধারী ব্যক্তি যেন এই সংবেদনশীল প্রক্রিয়ার বিশেষ সুবিধা নিতে না পারে, সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ৪ নভেম্বর এসআইআর প্রক্রিয়া শুরু হয়। পশ্চিমবঙ্গে গত ১১ ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হয়েছে। এবং গত মঙ্গলবার, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
এই খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। কমিশন জানিয়েছিল, 'নো ম্যাপিং' তালিকায় থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হবে। এছাড়াও, ফর্মের তথ্যে সন্দেহজনক হিসাবে চিহ্নিত হওয়া আরও লক্ষাধিক ভোটারকে শুনানিতে হাজির হতে হবে।
বৃহস্পতিবার থেকে শুনানির নোটিস পাঠানোর কথা থাকলেও, এখনও তা শুরু হয়নি। সম্ভবত শুক্রবার থেকে তা শুরু হতে চলেছে। এই শুনানিতে কমিশন ভোটারদের দেওয়া তথ্য যাচাই করে দেখবে। মৃত ব্যক্তি, এনুমারেশন ফর্ম জমা না দেওয়া বা দায়িত্বপ্রাপ্ত বিএলও-রা বারবার চেষ্টা করেও যাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, এমন ভোটারদের নিখোঁজ বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঠিকানা পরিবর্তনকারীদের নামও আগের তালিকা থেকে বাদ পড়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications