Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কয়লা-কাণ্ডের তদন্তে বড় পদক্ষেপ সিবিআইয়ের, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই গ্রেফতার বিকাশ মিশ্র

কয়লা-কান্ডে নয়া মোড়। বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র গ্রেফতার। বৃহস্পতিবার বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বিকাশকে। তবে গ্রেফতার করা হলেও এখনই তাঁকে আদালতে তোলা হচ্ছে না। এই মুহূর্তে হাসপাতালেই সিবিআ

কয়লা-কান্ডে নয়া মোড়। বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র গ্রেফতার। বৃহস্পতিবার বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বিকাশকে। তবে গ্রেফতার করা হলেও এখনই তাঁকে আদালতে তোলা হচ্ছে না। এই মুহূর্তে হাসপাতালেই সিবিআইয়ের নিরাপত্তায় চিকিৎসাধীন থাকবেন বিকাশ।

চিকিৎসাধীন অবস্থাতেই গ্রেফতার বিকাশ মিশ্র

আর এরপরে সুস্থ হলেই তাঁকে হেফাজতে তোলা হবে। এমনটাই সিবিআই সুত্রের খবর। বিকাশ মিশ্রকে গ্রেফতার করতে পারে সিবিআই। এই সংক্রান্ত আদালতের কপি হাতে আসার পরেই আর দেরি করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবারই তাঁকে নিজেদের হেফাজতে নিল সিবিআই।

স্পষ্ট তদন্তকারীরা জানিয়ে দিয়েছেন সিবিআইকে না জানিয়ে বিকাশকে ছুটি দিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। বিধানসভা ভোটের আগেই বাংলায় কয়লা এবং গরু পাচার-কান্ডের তদন্ত করছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে এই মামলায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছে।

এমনকি তাঁর স্ত্রীও এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে। এই অবস্থায় তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশের গ্রেফতারি অবশ্যই বড় ঘটনা। এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, তাঁকে জেরা করে কয়লা পাচার সহ একাধিক বিষয়ে জানতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

কয়লা-কান্ডের তদন্তে নেমে একাধিক তথ্য হাতে পেয়েছেন আধিকারিকরা। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রভাবশালীদের টাকা পৌঁছে দেওয়া। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজ করতেন তৃণমূল নেতা বিনয় মিশ্রের এই ভাই। কয়লা-কাণ্ডে মুল অভিযুক্ত অনুপ মাঝি পুরোটাই করাতেন বিকাশকে দিয়েই।

ফলে এই বিষয়ে জেরা করে বেশ কিছু তথ্য বিকাশের কাছ থেকে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে । কোন কোন প্রভাবশালীর কাছে কত টাকা পৌঁছত সেই বিষয়ে বিস্তারিত তথ্য হাতে আসবে বলেও মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, সিবিআই জানতে পেরেছে যে বিনয় ও বিকাশের একাধিক ভুয়ো ব্যবসা রয়েছে।

আর সেই সমস্ত ব্যবসায় কয়লার টাকা ঢুকত। ইতিমধ্যে কয়েক কোটি টাকা বাজেয়াপ্তও করা হয়েছে। এই বিষয়েও আরও বিস্তারিত তথ্য হাতে পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য এর আগে বিকাশ মিশ্রকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মাসখানেক জেলেও কাটাতে হয় তাঁকে। যদিও সদ্য জামিন পান বিকাশ। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। কিন্তু এরপরেই আগাম জামিনের আবেদন করে সে।

যদিও সিবিআইয়ের তরফে আগাম জামিনের তীব্র বিরোধীতা করা হয়। আর তাতেই আদালয় সায় দেয়। আর এরপরেই আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সুত্রের খবর, খুব শিঘ্রই তাঁকে জেরা করতে পারেন তদন্তকারীরা। এমনকি সুস্থ হলে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+