বাতিল VIBHUTI EXPRESS! উৎসবের মুখে অন্যান্য ট্রেনের হাল জানুন
Vibhuti Express: উৎসবের মরশুমে ফের ট্রেন বাতিলের খবর। বাতিল করা হল VIBHUTI EXPRESS। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলায় দুর্গাপুজোয় (Durga Puja 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে।
অন্যান্য রাজ্যেও নবরাত্রি (Navratri festival) চলছে। এই অবস্থায় বহু মানুষ ট্রেনে যাত্রা করছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন। আর এর মধ্যেই ফের ট্রেন বাতিলের খবর।

List of Train Cancelled: বাতিল ট্রেন
আজ মঙ্গলবার VIBHUTI EXPRESS -এর যাত্রা বাতিল (Train Cancelled) করা হয়েছে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। হাওড়া এবং এলাহাবাদের মধ্যে চলাচল করে এই ট্রেনটি। কিন্তু আজ ট্রেনটির পরিষেবা বাতিল করা হয়েছে বলেই রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইতিমধ্যে Eastern Railway Headquarter নামে একটি অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
আর সেখানে লেখা হয়েছে, 12333 UP Howrah-Prayagraj Rambag Vibhuti Express - Will Remail Cancelled. বিজ্ঞপ্তিন অনুযায়ী, ডাউন ট্রেনটি অস্বাভাবিক দেরীতে চলার কারণেই এদিন Vibhuti Express বাতিল করা হয়েছে।
List of Train Cancelled: ক্ষোভ যাত্রীদের মধ্যে
হঠাত করে এই ট্রেন বাতিলের (Train Cancelled) খবরে চরম ভোগান্তির সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। আর সেই ক্ষোভ আছড়ে পড়েছে রেলের সোশ্যাল প্লাটফর্মে। এভাবে ট্রেন বাতিলে যে সমস্যা স্পষ্ট তা মানুষের বক্তব্যেই স্পষ্ট। রেলের তরফে দেওয়া পোস্টের নীচে কেউ লিখছেন, এই ঘটনা প্রত্যেকদিনের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আবার কেউ এই ট্রেনটি উড়িয়ে বন্দে ভারত চালানোর দাবি তুলে কার্যত রেলকে কটাক্ষ করছেন।
List of Train Cancelled: পূর্বা এক্সপ্রেস (ভায়া গয়া) ট্রেনের যাত্রাপথ পরিবর্তন
যদিও ট্রেন বাতিলের (Train Cancelled) সিদ্ধান্তে ইতিমধ্যে মানুষের ভোগান্তির জন্যে রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে হাওড়া-নয়াদিল্লি পুর্বা এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় জংশন-বারাণসী-প্রয়াগ জংশন-প্রয়াগরাজ জংশনের পরিবর্তে দীনদয়াল উপাধ্যায় জংশন-মির্জাপুর-প্রয়াগরাজ জংশন হয়ে চলবে।
আর তা জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। তবে পুজোরদিন গুলিতে শহর এবং শহরতলির মধ্যে রেল পরিষেবা (Train Cancelled) ঠিক রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে হছে। বিশেষ করে ট্র্যাক মেনটেনেন্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চালানো হচ্ছে।
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications