Market Price: সেঞ্চুরি পার করেছে বেগুন-কাঁচা লঙ্কা, ৩০০ টাকায় বিকোচ্ছে বিনস, বাজার দরে মাথায় হাত মধ্যবিত্তের
ভোট মিটতেই বাজার আগুন। হঠাৎ করে সবজির দাম বেড়ে গিয়েছে অত্যধিক পরিমাণে। আলু-পেঁয়াজ থেকে শুরু করে কাঁচালঙ্কা, বেগুন সব সবজির দামই আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ১০০ টাকা কেজির নীচে প্রায় কোনও সবজিই পাওয়া যাত্থে না। এই পরিস্থিতিতে নাভিশ্বাস দশা হয়েছে মধ্যবিত্তের। একদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তার সঙ্গে শাক-সবজির দামও আগুন। খাবার মুখে তোলাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
ভোটের আগে বাজারে হামেশাই দেখা যাচ্ছিল নেতা-মন্ত্রীদের। কেউ বাজার করতে বেরোচ্ছিলেন। কেউ বাজারে গিয়ে প্রচার করছিলেন। কিন্তু ভোট মিটতেই তাঁদের আর দেখা নেই। অগ্নিমূল্য হয়ে গিয়েছে সবজির বাজার। ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। আলুর দাম ৩৪ টাকায় পৌঁছে গিয়েছে। কাঁচা লঙ্কা পর্যন্ত দেড়শো টাকা হয়ে গিয়েছে। ৩০০ টাকার নীচে কিছুতেই নামছে না ৩০০ টাকার নিচে।

এমনকী টমেটোর দাম ৮০ টাকা হয়ে গিয়েছে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। বিনসের দামও ৩০০ টাকা কেজি হয়ে গিয়েছে। ১০০০ টাকা নিয়ে বাজারে গেলেও তেমন কোনও সবজি কিনতে পারছেন না মধ্যবিত্ত। এক মাসের ব্যবধানমে তিনগুণ ছাড়িয়ে গিয়েছে সবজির দাম। হঠাৎ করে এতোটা দাম বৃদ্ধির কারণ বুঝে উঠতে পারছেন না ক্রেতারা।
টাস্ক ফোর্সের সদস্যদের দেখা পাওয়া যাচ্ছে না বাজারে। এদিকে ফড়েদের জন্যই যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বাজারে সেটা নজরে পড়ছে না প্রশাসনের। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই অগ্নিমূল্যের বাজারে আর তাঁদের দেখা মিলছে না।
এদিকে আজই এই বর্ধিত বাজারদর নিয়ে বিশেষ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। নবান্নে টাস্ক ফোর্সের সদস্য, বাজার কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করবেন তিনি। হঠাৎ করে কেন এতোটা বাজারদর বেড়ে গেল তা নিয়েই মূলত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পর বাজার দর নিয়ন্ত্রণে আসে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন আমজনতা।
অস্বাভাবিক হারে বাজারদর বেড়ে যাওয়ায় প্রতিদিনের সুষম আহার যোগানোই মধ্যবিত্তের কাছে দুরহ হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই বাজেটের মধ্যে বাজার রাখতে পারছেন না কেউ। ফলে অর্থ সংকট বাড়ছে মধ্যবিত্ত পরিবারে। কোনও রাজনৈতিক নেতাদের তাতে ভ্রুক্ষেপ নেই। এই নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে জনমানসে। বিক্রেতারা দাবি করেছেন বাজারে যোগান কম তাই দাম বাড়ছে। কিন্তু যোগান কম কেন তার সদুত্তর কেউ দিতে পারছেন না।












Click it and Unblock the Notifications