ভয় দেখাচ্ছেন রাজ্যপাল ধনখড়, রাজভবনের ভার্চুয়াল বৈঠক বয়কট উপাচার্যদের
ভয় দেখাচ্ছেন রাজ্যপাল ধনখড়, রাজভবনের ভার্চুয়াল বৈঠক বয়কট উপাচার্যদের
রাজ্যপাল জগদীপ ধনখড় ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই অভিযোগে রাজভবনের আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ অর্থার বুধবারই এই ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা।

রাজভবনে বৈঠক
গত ৭ জুলাই রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের চিঠি দিয়ে রাজভবনে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়। তাতে উচ্চ শিক্ষা দফতরের কোনও অনুমোদন ছিল না। আইনত উচ্চ শিক্ষা দফতর মারফৎ সেই চিঠি উপাচার্যদের কাছে যাওয়ার কথা। বৈঠকের আলোচ্য বিষয় ছিল স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা।

বৈঠক বয়কট উপাচার্যদের
রাজ্যপালের ডাকা এই বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন উপাচার্যরা। তাঁরা অভিযোগ করেছেন গত সোমবার এবং মঙ্গলবার রাজভবন থেকে আরও দুটি চিঠি তাঁদের কাছে এসেছে। সেই দুটি চিঠি অত্যন্ত অপমানজনক এবং ভীতিপ্রদ। তাই তাঁরা রাজভবনের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন না।

স্নাতক স্তরের পরীক্ষা বাতিল
করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই রাজ্যের স্নাতক এ স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা দফতর। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরীক্ষা নিতে বলেছে। এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ইউজিসিকে চিঠিও লেখা হয়েছে। কিন্তু ইউজিসি সিদ্ধান্ত বদল করেনি।

রাজ্যপালের হস্তক্ষেপ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের সংঘাতে হস্তক্ষেপ করেন রাজ্যপাল। তিনি রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে এই নিয়ে রাজভবনে বৈঠক করেন। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বেরোয়নি। তারপরেই উপাচার্যদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications