ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙচুর করা হল পূর্ব বর্ধমানে
ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙচুর করা হল পূর্ব বর্ধমানে
এবার রাজনৈতিক রোষের শিকার হলেন পশ্চিবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়। রবিবার পূর্ব বর্ধমান জেলাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। মূর্তি ভাঙা নিয়ে একে–অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও আধুনিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বিধানচন্দ্র রায়ের ওই আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছিল পূর্ব বর্ধমানের মানকর শহরে। সকালে সেখানে গিয়ে দেখা যায় কেউ বা কারা ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে ফেলে রেখেছে।

বিধান চন্দ্র রায়ের এই মূর্তি ভাঙচুরের ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিজেপির নাম না করে জানিয়েছেন, পশ্চিমভঙ্গে মূর্তি ভাঙার সংস্কৃতি গেতরুয়া দল আসার পরই শুরু হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, 'যে দল দেশ শাসন করছে তারা দেশেরই ইতিহাস ও সংস্কৃতি জানে না।’ ত্রিপুরাতে গত বছরই বিধানসভা নির্বাচনে সিপিএম হেরে যাওয়ায় বিজেপি কমিউনিস্ট দলের আদর্শ নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙচুর করেছিল। সেই প্রসঙ্গ তুলে ফিরহাদ জানান, তৃণমূল বিরোধী দলের মতাদর্শকে সম্মান করে। তিনি বলেন, '২০১১ সালে সিপিএমকে হারিয়ে আমরা ক্ষমতায় আসার পরও কলকাতায় লেনিনের মূর্তি ভাঙচুর করিনি।’
এদিকে বিজেপির বিরুদ্ধে বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙার অভিযোগ উঠলেও তা অস্বীকার করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান যে তার দল এই ধরনের নিচু কাজ করে না এবং এই ঘটনায় তদন্তের দাবি করেছেন তিনি।
More From
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications