বাংলার আকাশে উড়বে মার্কিন F-15, থাকবে Sukhoi-30MKI! বিরাট মহড়ায় ঘুম উড়বে চিনের
Cope India 2023: সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে চিন! আপত্তি উড়িয়ে লাগাতার সেনাঘাঁটি বাড়াচ্ছে তাঁরা। চলছে নির্মাণকাজও। আর এই প্রেক্ষাপটে আমেরিকার এয়ারফোর্সের (India-US Air Force) সঙ্গে সামরিক মহড়া Cope India 2023 শুরু করে দিল (Exercise Cope India 2023) ভারতীয় বায়ুসেনা।
তাও আবার কিনা একেবারে বাংলার আকাশে চলছে মহড়া। এই মহড়া অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশন (পানাগড়), কলাইকুন্ডা এবং আগ্রাতে হতে চলেছে। মূলত আমেরিকা এবং ভারতের সম্পর্ক সম্পর্ককে আরও মজবুত করাই এই মহড়ার অন্যতম উদ্দেশ্যে।

শুধু তাই নয়, আমেরিকা এবং ভারতীয় বায়ুসেনার মধ্যে বোঝপড়া বাড়ানো, বিভিন্ন কৌশল এই মহড়ার মাধ্যমে রপ্ত করা সম্ভব হয়। এছাড়াও যুদ্ধে তালিম এহেন মহড়ার মাধ্যমে দুই দেশের বাহিনী রপ্ত করে এই মহড়ার মাধ্যমে।
সোমবার থেকে এই মহড়া শুরু হয়ে গিয়েছে। এই মহড়ায় আমেরিকান এয়ার ফোর্সেরন তরফে F-15 স্ট্রাইক যুদ্ধবিমান অংশ নিচ্ছে। যদিও ভারতীয় বায়ুসেনার তরফে থাকছে Sukhoi-30MKI। মহড়ার শুরুতে এয়ার মোবিলিটির উপর বিশেষ নজর থাকবে। যেখানে দুই দেশের পরিবহণ বিমান এবং স্পেশাল ফোর্স যোগ দেবে।
আমেরিকা এবং ভারতের হাতে থাকে C-17 এবং মার্কিন C-130J -কে নামানো হবে। এর সঙ্গেই USAF MC-130J-এর অপারেশনও দেখতে পাওয়া যাবে। আমেরিকান এয়ার ফোর্সেরন তরফে F-15 স্ট্রাইক যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের গর্বের LCA তেজসও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাশিয়ার Sukhoi-30MKI তো থাকছেই।

পাশাপাশি বায়ুসেনার হাতে থাকা অন্যান্য যুদ্ধবিমানগুলিও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে। তেজস দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর একটি যুদ্ধবিমান। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে IL-78 মিড এয়ার রিফুয়েলারকেও এই মহড়ায় নামানো হতে পারে বলে খবর।
Exercise Cope India আসলে কি?
২০০৪ সালে ভারতের এয়ার স্টেশন গোয়ালিয়রে একটি যুদ্ধ প্রশিক্ষণ অনুশীলন শিবির শুরু হয় কোপ ইন্ডিয়া। সাধারণ শিবির হলেও পরে একে ওপরের সঙ্গে তথ্য আদান-প্রদান। এয়ারমোবিলিটি ট্রেনিং এবং বড় ফোর্সকেও এই মহড়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।
Exercise Cope India 23, a bilateral Air Exercise between the Indian Air Force (IAF) and the United States Air Force (USAF) is being held at Air Force Stations Arjan Singh (Panagarh), Kalaikunda and Agra. The exercise aims to enhance mutual understanding between the two Air Forces… pic.twitter.com/y5OcICOIyb
— ANI (@ANI) April 10, 2023
একদিকে যখন চিনের দাদাগিরি দেখা যাচ্ছে অন্যদিকে তখন আমেরিকার সঙ্গে সম্পর্ক বিশেষ সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত। গত কয়েকমাস আগেই চিন সীমান্ত সংলগ্ন এলাকাতে আমেরিকা এবং ভারতীয় সেনাবাহিনীর একটি মহড়া হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেজিং। কার্যত তা উড়িয়ে এবার বাংলার আকাশে যুদ্ধবিমানের গর্জন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications