Upper Primary Recruitment: পুজোর আগেই নিয়োগের বড় খবর, ২৫ সেপ্টেম্বরের মধ্যেই আপার প্রাইমারির প্যানেল প্রকাশ
ফের রাস্তায় চাকরির দাবিতে নেমেছেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে সোমবার বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তার মধ্যেই ঘোষণা হয়ে গেল আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দিন। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ মেনেই সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা SSC-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আগামী ২৫ সেপ্টেম্বরই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হবে। গত ২৮ অগাস্ট ডেডলাইন সুনির্দিষ্ট করে দিয়েছিল। এসএসসিকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।

আগামী বুধবার প্রকাশিত হতে চলেছে আপার প্রাইমারি শিক্ষকদের প্যানেল। এই প্যানেল প্রকাশিত হলে প্রায় ১২ বছর পর নিয়োগ পাবেন শিক্ষকরা। ২০১৬ সালের পর আর এসএলএসটি দিয়ে নিয়োগ পাননি চাকরি প্রার্থীরা। প্রায় এক দশক পর নিয়োগ পেতে চলেছেন তাঁরা। তাও আবার পুজোর ঠিক আগেই।
২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলা ডিভিশন বেঞ্চে গেলে ২০২৩ সালের প্যানেল প্রকাশের অনুমতি দিয়েছিল আদালত। কাউকে নিয়োগ জন্য প্রভাবিত করা যাবে না তারপরে এই মামলায় প্যানেল প্রকাশের জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছিল আদালত।
বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন অভিযোগ করা হয়েছিল কেবলমাত্র অনুমানের ভিত্তিতে ২০২৩ সালের ইন্টারভিউতে বাদ দেওয়া হয়েছিল ১৪৬৩ জনকে। ১৮ জুলাই মামলাটির শুনানি শেষ হয়। তখনই আদালত নির্দেশ দেয় ১৪ হাজার ৫২ পদের মেধাতালিকা প্রকাশ করতে হবে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications