West Bengal Weather Update: আসছে সেই ভয়ঙ্কর দিন...পূর্বাভাস দিয়ে দিল আলিপুর হাওয়া অফিস

West Bengal Weather Update: গত কয়েকদিনের টানা বৃষ্টি বাংলার আবহাওয়াতে বড় বদল আনে! এক ধাক্কায় অনেকটাই কমে যায় তাপমাত্রা। যার ফলে না ঠান্ডা না গরমের একটা পরিবেশ তৈরি হয়। বিশেষ করে রাতের দিকে বেশ ঠাণ্ডা অনুভূতি লাগছিল। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায়, কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যায়। এমনকী তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায়।

যদিও এই পরিস্থিতি আর থাকবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফের একবার পারদ চড়বে বলেই পূর্বাভাস (West Bengal Weather Update)। একনজরে দেখে নিন কেমন যাবে কলকাতা সহ গোটা বাংলার আবহাওয়া?

West Bengal Weather Update

West Bengal Weather Update: হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েকদিন ধরে জলীয় বাষ্পের প্রবেশ প্রচুর পরিমানে বাংলার উপকুলে ঘটছিল। এর সঙ্গে উত্তর-পশ্চিমী ঝঞ্জার পরোক্ষ প্রভাব ছিল। এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। তবে আজ সোমবার থেকে আবহাওয়ার বড় বদল হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । পূর্বাভাস, আজ থেকেই বৃষ্টি কমবে। ফের একবার গরম বাড়বে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় একেবারেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কলকাতাতেও আজ সোমবার থেকে বৃষ্টি কমবে। কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিস (West Bengal Weather Update) । তবে ধীরে ধীরে আরও গরম বাড়বে বলেও জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়ছে, কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে ৷

West Bengal Weather Update: উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

আজ সোমবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি জেলায় ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+