দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা
দিদিকে বলো কর্মসূচি সেরে ফেরার পথে শনিবার রাতে বর্ধমানের মঙ্গলকোট এলাকায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
দিদিকে বলো কর্মসূচি সেরে ফেরার পথে শনিবার রাতে বর্ধমানের মঙ্গলকোট এলাকায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভাঙচুর করা হয় মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকারের গাড়ি।

তৃণমূল কংগ্রেসের দাবি, হামলা চালায় বিজেপির লোকজন। এবং এতে তাদের তিন জন কর্মী আহত হয়েছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের লোকজন দিদিকে বলো কর্মসূচি পালন করতে গিয়েছিলেন মঙ্গলকোট এলাকার চানক গ্রামে। সেই দলে ছিলেন এলাকার ব্লক সভাপতি, উপপ্রধান সহ দলের কর্মীরা।
এলাকার মানুষের সাথে কথা বলে, তাদের অভাব অভিযোগ শুনে ফেরার সময় ৪০ থেকে ৪৫ জন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ এলাকার তৃণমূল নেতা অপূর্ব চৌধুরীর। যারা এই হামলা চালায় তারা বিজেপির লোকজন বলে অভিযোগ তাদের।
যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications