Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১১ বার ডাহা ফেল অমিত শাহ, বাংলায় ২০০ আসনের ভবিষ্যদ্বাণী কতটা সঙ্গত

১১ বার ডাহা ফেল অমিত শাহ, বাংলায় ২০০ আসনের ভবিষ্যদ্বাণী কতটা সঙ্গত

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) থেকে বিজেপির তাবড় নেতারা ভবিষ্যদ্বাণী করলেন বিজেপি (bjp) পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পাবে। বিজেপির তরফ থেকে তাদের সম্ভাব্য জয়ের পিছনে মোদীর (narendra modi) জনপ্রিয়তা সহ নানা কারণ তুলে ধরা হচ্ছে। যদিও তৃণমূলের (trinamool congress) তরফ থেকে অমিত শাহের আগেকার ভবিষ্যদ্বাণী এবং তা পূরণ না হওয়ার প্রমাণ দেখিয়ে কটাক্ষ করা হয়েছে।

নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন

নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন

করোনা পরিস্থিতির কারণে তৃণমূলের তরফে দাবি তোলা হয়েছিল, শেষের তিনদফার ভোট করা হোক এক দফা। যদিও নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শেষ তিনদফার ভোট হবে যথা সময়েই। তবে নির্বাচনের জন্য প্রচার শেষ আর নির্বাচনের মধ্যের সময় ৪৮ ঘন্টা থেকে বাড়িয়ে ৭২ ঘন্টা করে দেওয়া হয়েছে। এছাড়াও দিনের প্রচারের জন্য সময় সকাল দশটা থেকে সন্ধে সাতটা করা হয়েছে। পাশাপাশি সভায় যাঁরা আসবেন, তাঁদের কোভিড প্রোটোকল মানাতে রাজনৈতিক দলগুলির তরফে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে। তবে কমিশনের এই অবস্থানে সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস। তারা বলছে, এখনকার অবস্থা আগেকার অবস্থার থেকে খারাপ। কেন এই সময়কে জরুরি অবস্থা মতো বিবেচনা করা হল না প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে।

 নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট

নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট

নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। এব্যাপারে বিচারপতি লকুরের নেতৃত্বাধীন সিটিজেন্স কমিশন অন ইলেকশনের কথা তুলে ধরা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। এই সংগঠনের তরফে ২০১৯-এর লোকসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর সন্দেহপ্রকাশ করা হয়েছিল।

অমিত শাহের ট্র্যাক রেকর্ড নিয়ে কটাক্ষ

অমিত শাহের ট্র্যাক রেকর্ড নিয়ে কটাক্ষ

অমিত শাহ দাবি করেছেন এবারের নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে অমিত শাহের ট্র্যাক রেকর্ড নিয়ে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল বলেছে ১১ টি রাজ্যের ক্ষেত্রে অমিত শাহ যে দাবি করেছিলেন, তা অনেক পিছনে শেষ করেছিল বিজেপি। আর ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে বিজেপি খারাপ ফল করেছে ১৩ টি রাজ্যে। এব্যাপারে দিল্লির কথা প্রথমেই উল্লেখ করেছে ঘাসফুল শিবির। সেখানে বিজেপি বলেছিল ৭০ টি আসনের মধ্যে ৪৫ টি তারা পাবেই। কিন্তু তারা পেয়েছিল আটটি। ঝাড়খণ্ডে বিজেপি ৮১ টি আসনের মধ্যে ৬৫ টি পাবে বলে দাবি করেছিলেন অমিত শাহ। কিন্তু তারা পায় ২৫ টি আসন।

রাজস্থানে তারা ক্ষমতা হারায়। অন্যদিকে, হরিয়ানার তারা বলেছিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু তা হয়নি। মধ্যপ্রদেশে প্রথমে ক্ষমতা দখল করতে না পারলেও, পরে দলবদলের মাধ্যমে ক্ষমতা দখল করে বিজেপি। বিহারেও অমিত শাহ বলেছিলেন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পাবে জোট। তা হয়নি।

মোদীর জনপ্রিয়তা আর হিন্দু ভোটার

মোদীর জনপ্রিয়তা আর হিন্দু ভোটার

প্রশান্ত কিশোর বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জনপ্রিয়। অন্যদিকে হিন্দু ভোটার, যাঁরা বিজেপির শাসক প্রত্যক্ষ করেননি বাংলায়। তৃণমূলের কথায় এটা লোকসভায় ভোট নয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছেন, তা অন্য কেউ করতে পারেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+