রেশনে রাজ্যের দেওয়া চাল ভাল! বিজেপির বিরুদ্ধে নামতে হবে পাল্টা প্রচারে, জেলা নেতৃত্বকে নির্দেশ মমতার
করোনা মোকাবিলায় জেলায় জেলায় কীভাবে কাজ করতে হবে, তা নিয়ে দলের নেতাদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে প্রতিটি জেলার সভাপতি ও কোঅর্ডিনেটরদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন
করোনা মোকাবিলায় জেলায় জেলায় কীভাবে কাজ করতে হবে, তা নিয়ে দলের নেতাদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে প্রতিটি জেলার সভাপতি ও কোঅর্ডিনেটরদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। প্রতিটি জেলার সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলে তাঁদের দায়িত্বও বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে নির্দেশ
সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, যাতে তারা প্রত্যন্ত অঞ্চলে থাকা দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তবে তার করতে লহবে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে। পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রেশন ব্যবস্থার দিকে নজর দেওয়ার পাশাপাশি কোভিড হাসপাতালগুলির দিকেও নজর দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

রেশন নিয়ে আলাদা করে নির্দেশ
রেশন নিয়ে সারা রাজ্যে অভিযোগ উঠেছে। রেশনের মাল তুলে নিয়ে গিয়ে বিলি করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এব্যাপারে যথেষ্টই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিলি করতে হলে খাদ্য সামগ্রী কিনে তা বিলি করতে হবে। তিনি বলেছেন, কেন্দ্রের দেওয়া চাল ভাল না, রাজ্যের টা ভাল।

বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারের নির্দেশ
তৃণমূল নেত্রীর অভিযোগ বিজেপি মিথ্যা প্রচার করছে। এর বিরুদ্ধে পাল্টা প্রচারে দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। সাধারণ মানুষের সুবিধায় রাজ্য সরকার যেসব বন্দোবস্ত করেছে, তা সকলের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।

নির্দেশ পরিযাযী শ্রমিকদের জন্যও
পরিযায়ী শ্রমিকদের জন্যও আলাদা করে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁরা রাজ্যে ফিরলে, যাতে ঠিকমতো কোয়ারেন্টাইনে রাখা হয়, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি তাঁরা সুস্থ থাকলে ১০০ দিনের কাজে কীভাবে লাগানো যায়, তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications