পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ', মানুষের দরজায় ঘুরবে দিদির দূত
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ', মানুষের দরজায় ঘুরবে দিদির দূত
দুয়ারে সরকারের ধাঁচে পঞ্চায়েত ভোটের আগে নতুন কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। এবার সরকার নয় দল করবে এই কর্মসূচি। দিদির সুরক্ষা নাম দিয়ে এই কর্মসূচি হবে ব্লকে ব্লকে সব পঞ্চায়েত এলাকায়। নজরুলমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দুয়ারে দুয়ারে ঘুরবে দিদির দূত। ব্লকে ব্লকে রাত জাগবে দলের নেতারা। এলাকাবাসীর অভাব অভিযোগ শুনবেন তাঁরা। এভাবেই পুরো প্রকল্পটিকে সাজানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের আগে নতুন কর্মসূচি
পঞ্চায়েত ভোটের আগে এবার নতুন কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। দিদিকে বলো, দুয়ারে সরকারের পর এবার দিদির সুরক্ষা কবচ। সোমবার নজরুল মঞ্চে দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগের কারণেই মূলত এই কর্মসূচির সূচনা করেছে শাসক দল এমনই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রসের আইটি সেল এই নাম দিয়েছে বলে উদ্বোধন করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কীভাবে কাজ করবে
১১ জনুয়ারি থেকে কাজ শুরু করবে এই প্রকল্প। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সব সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা। তাঁরা সব কর্মসূচির কথা জানেন কিনা তা জানাতেই ঘরে ঘরে ঘুরবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার জন্য তৈরি করা হয়েছে দিদির দূত। ৩ থেকে ৪ লক্ষ ভলেন্টিয়ার কাজ করবে এই দিদির দূত হিসেবে। তার আগে ১০ রাত গ্রামে কাটাবেন সাংসদ অথবা বিধায়ক অথবা জেলা সভাপতিরা।
তাঁরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের কথা শুনবেন। তাঁদের অভাব অভিযোগ করবেন। তার পরের দিন সেই অভাব অভিযোগের প্রেক্ষিতে কাজ করবে দিদির দূত। তাঁরা পৌঁছে যাবে সেই সব জায়গায়।

সারপ্রাইজ ভিজিট হবে
৩৫০ জনের প্রতিনিধি দল কোথায় কখন পৌঁছবেন এবং কোথায় কখন যাবেন সেখানে তা আগে থেকে জানানো হবে না। সারপ্রাইজ ভিজিটের মতই সেখানে যেতে হবে। না হলে আগে থেকেই মানুষ সচেতন হয়ে যাবেন। সেকারণে আগে থেকে বলা থাকবে কে কোথায় কখন যাবেন। সারপ্রাইজ ভিজিটেক মতই তাঁদের তালিকা দেওযা হবে। দিদির বুথের প্রতিনিধিেদর জন্য আলাকা করে কিট দেওয়া হবে। সেই কিটে যাবতীয় কর্মসূচির তথ্য দেওয়া হবে। তার জন্য অ্যাপও তৈরি করা হয়েছে। তার জন্য দিদির দূততের আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ দিন ধরে চলবে প্রশিক্ষণ। অঞ্চলে অঞ্চলে দেওয়া হবে প্রশিক্ষণ।

হাতে ব্যান্ড, ব্যাজ থাকবে দিদির দূত
দিদির দূতদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের চিহ্নিতকরণের নির্দিষ্ট কিছু জিনিস দেওয়া হবে। তাঁদের হাতে দিদির দূত লেখা ব্যান্ড থাকবে। সেই সঙ্গে তাঁদের গায়ে দিদির দূত লেখা ব্যাজও থাকবে। প্রত্যেকটি বাড়িতে আধঘণ্টা সময় দিতে হবে। এবং বিনম্র হয়ে কথা বলতে হবে মানুষের সঙ্গে। কোন কোন বাড়ি যাবে দিদির দূত সেটা আগে থেকে বলে দেওয়া হবে। এবং দিদির দূত যে বাড়ি থেকে কাজ সেরে বেরোবে সেই বাড়িতে স্টিকার দিয়ে আসতে হবে।












Click it and Unblock the Notifications