Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দলবদলে কোনও ক্ষতি হবে না তৃণমূলের, দলের ৯৯ শতাংশই সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির

দলবদলের ফলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই দলবদল যা হচ্ছে, তা অতি সামান্যই।

দলবদলের ফলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই দলবদল যা হচ্ছে, তা অতি সামান্যই। এর ফলে তৃণমূল আরও স্বচ্ছ হচ্ছে। তৃণমূলের যা কিছু ময়লা তা বেরিয়ে যাচ্ছে ওই দলবদলের চোরাস্রোতে। এখন দলের ৯৯.৯৯ শতাংশ জনপ্রতিনিধিই স্বচ্ছ ও সৎ।

মমতার পাশে বাংলার মানুষ

মমতার পাশে বাংলার মানুষ

তিনি জানান, বাংলার মানুষের প্রতি তাদের ভরসা আছে। বাংলার মানুষ মমতা বন্যোর পাধ্যায়ের আন্দোলনকে কোনওদিন খাটো করে দেখেনি, দেখবেও না। যাঁরা দল ছেড়েছেন, তাঁদের একদিন বোধোদয় হবে। তারা কী ভুল করেছে, তা বুঝতে পারবে অচিরেই। সেদিন আর তৃণমূলে ফেরার জায়গাটুকুও থাকবে না তাদের।

তৃণমূল কংগ্রেসে ৯৯.৯৯ শতাংশ সৎ

তৃণমূল কংগ্রেসে ৯৯.৯৯ শতাংশ সৎ

একই সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের ৯৯.৯৯ শতাংশ জনপ্রতিনিধি ব্যক্তিগতভাবে সৎ। এতবড় পরিবার দু-একজনের মধ্যে সমস্যা থাকতে পারে। দল চাইছে দুর্নীতি থেকে সবাইকে দূরে রাখতে। সেই চেষ্টার কসুর করছে না। কোনও খামতিও থাকছে না চেষ্টায়। সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন।

স্বচ্ছভাবে দল ও প্রশাসন চালানোই উদ্দেশ্য

স্বচ্ছভাবে দল ও প্রশাসন চালানোই উদ্দেশ্য

মোট কথা স্বচ্ছভাবে দল ও স্বচ্ছ প্রশাসন চালানোই তাদের উদ্দেশ্য। সেই মর্মেই তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার মানুষের জন্য স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পরিষেবা তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কড়া হতেই নিজেদের পিঠ বাঁচাতে কিছু নেতা-কর্মী দল ছেড়ে অন্যত্র যাচ্ছেন। তাতে তৃণমূল আরও স্বচ্ছ হচ্ছে বলেই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।

দল ছাড়ছেন বাঁচার তাগিদে

দল ছাড়ছেন বাঁচার তাগিদে

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই নিয়ম করে ভাঙছে তৃণমূল। প্রায় প্রতিদিনই বিজেপিতে যোগদান পর্ব চলছে। আর সবদিনই প্রায় তৃণমূলে রক্তক্ষরণ হয়ে চলেছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাল, কতিপয় ব্যক্তি দল ছেড়েছেন। যাদের কোনো উপায় নেই, তারাই দল ছেড়েছেন নিজেদের বাঁচার তাগিদে।

তৃণমূল মানুষের পাশে

তৃণমূল মানুষের পাশে

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানে এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেছে চিরকাল। মানুষের জন্য কাজ করে, তারা মানুষের থেকে কখনও বিচ্যুত হয়নি হবেও না। যারা দল ছাড়ছেন, তারা সংখ্যায় নগণ্য। এক শ্রেণির মিডিয়া এই সংখ্যাটাকে বিশাল করে দেখাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+