তারকা প্রচারকের তালিকাতে নেই বাবুল-নুসরত! সায়নী-জুনকে সামনে রেখেই চার কেন্দ্রেই জিততে চায় তৃণমূল
যদিও গত কয়েকদিন আগেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর ভোট রয়েছে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পুজোর ঘন্টা বেজে গিয়েছে। মেতে উঠেছে বাংলা।
পুজোর ঘন্টা বেজে গিয়েছে। মেতে উঠেছে বাংলা। কিন্তু পুজো মিটলেই ফের একবার ভোটের কাঠে ঢাকে কাঠি পড়ে যাবে।
যদিও গত কয়েকদিন আগেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর ভোট রয়েছে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষ। আর তাই কয়েকদিন বন্ধ রয়েছে সমস ধরনের প্রচার। তবে ভোট শেষ হলেই জোরদার প্রচারে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল-বিজেপি সমস্ত দলই।

ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের
গত ৩ অক্টোবর ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই রাজ্যে বিধানসভা কেন্দ্রের জন্যে প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। দিনহাটায় প্রার্থী উদয়ন গুহ। খড়দায় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সদগুরু বিজয়কৃষ্ণ সেবা সমিতির সভাপতি ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। গসাবা থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন সুব্রত মন্ডল। বিজেপিঢ় তরফেও চার কেন্দ্রের জন্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। স্থানীয় স্তরে প্রচার শুরু করলেও এখনও সার্বিক ভাবে কেউ প্রচারে ঝড় তুলতে পারেনি। তবে ভোট মিটলেই যে সবাই ঝাঁপিয়ে পড়বে তা পরিষ্কার।

প্রেস্টিজিয়াস ফাইট!
বিপুল ভোটে জয় পেয়েছে রাজ্যে ক্ষমতায় তৃণমূল। ভবানীপুরেও তেমনটা দাগ কাটতে পারেনি বিজেপি। এই অবস্থায় চার কেন্দ্রের উপ নির্বাচন। বিজেপির কাছে অবশ্যই এই লড়াই প্রেস্টিজিয়াস ফাইট। কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি দিনহাটা এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রে জয় পায় বিজেপি। আর সেই জায়গা ধরে রাখতে চায় বিজেপি। তবে চার কেন্দ্র দখলের লক্ষ্যেই যে তৃণমূল এবার ঝাপাবে তা স্পষ্ট। আর সে জন্যে চার কেন্দ্রেই প্রচারে যাবে একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল
চার কেন্দ্রেই প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা প্রকাশ করে এমনটাই জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ফলের ইয়ং ব্রিগেডকেও কাজে লাগানো হবে প্রচারে। আর সেই তালিকাতে রয়েছেন সাংসদ দেব তথা দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী। তালিকায় রয়েছেন দলের যুব সম্পাদক সায়নী ঘোষ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তবে শুধু তারকা নয়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি সহ একাধিক বর্ষীয়ান নেতাও যাবেন এই চার কেন্দ্রে প্রচারে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচার করবেন বলে জানা গিয়েছে।

তালিকাতে নাম নেই যাদের
তবে তারকা প্রচারকের তালিকাতে নাম নেই নুসরত জাহানের। এমনকি বাবুল সুপ্রিয়কেও রাখা হয় প্রচারের তালিকাতে। যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের এই বিজেপি সাংসদ। এরপরেই তাঁকে ভবানীপুরে প্রচারে নামানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সময়ে বাবুল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার জন্যে তাঁর প্প্রচাফ্রের প্রয়োজন নেই। তবে দল চাইলে ইশ্চিয় করবেন বলে জানিয়েছিলেন। কিতু শেষ মুহূর্তে দল চাইনি। এবারও কি তাই ঘটল? উঠছে প্রশ্ন।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে









Click it and Unblock the Notifications