Nusrat Jahan: ইডির জেরায় বিধ্বস্ত নুসরত! বললেন, সব উত্তর দিয়ে দিয়েছি
Nusrat Jahan: সব উত্তর দিয়ে দিয়েছি। প্রায় ছয় ঘণ্টা জেরা শেষে ইডির দফতর থেকে বেরিয়ে এমনটাই বললেন নুসরত জাহান। একই সঙ্গে ধন্যবাদ জানালেন সবাইকেও। ফ্ল্যাট প্রতারণা মামলায় আজ মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
সেই মতো সকাল ১১ টার আগেই ইডির দফতরে পৌঁছে যান সাংসদ। এরপর সিজিও কমপ্লেক্সের সাততলায় প্রায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। দু'দফায় বহিরাহাটের সাংসদকে জেরা করা হয়। একই সঙ্গে তাঁর আয়-ব্যায়ের যাবতীয় নথিও তদন্তকারীরা জমা নেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গড়িয়াহাটের একটি রিয়েল এসস্টেট কোম্পানির ডিরেক্টর ছিলেন তিনি। আর সেই পদে থাকাকালীনই কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
আর এই বিষয়ে ইডির কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। আর সেই অভিযোগের ভিত্তিতেই নুসরতকে তলব করে এদিন। এবং প্রায় ছয় ঘন্টা ধরে জেরা করা হয়। আর দীর্ঘ এই জিজ্ঞাসাবাদে একাধিক বিষয়ে নুসরতের কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা জানতে চান। বিশেষ করে প্রতারণার টাকা কোথায় গেল? সে বিষয়েও জানতে চান না আধিকারিকরা।
শুধু তাই নয়, অভিনেত্রীর ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তির পিছনে কি প্রতারনার টাকা? সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারনেই আয় ব্যায়ের যাবতীয় নথি চাওয়া হয় সাংসদের কাছ থেকে। আর সেই তথ্য ইতিমধ্যে ইডির কাছে জমা দিয়েছেন বলেও খবর।
#WATCH | West Bengal | TMC MP and actress Nussrat Jahan arrives at the ED office in Kolkata.
— ANI (@ANI) September 12, 2023
She has been summoned by the Agency regarding a complaint filed by a group of senior citizens accusing a real estate company of cheating by promising them flats in the New Town of… pic.twitter.com/Drf9S56cBp
তবে ফের একবার নুসরতকে তলব করবে কিনা তা স্পষ্ট নয়। এমনকি এই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলেও বিষয়টি এড়িয়ে যান নুসরত। শুধু তিনি জানান, যা জানতে চেয়েছিল সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। তবে দীর্ঘ জেরায় রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েন নুসরত। চোখেমুখে ক্লান্তির ছাপও ধরা পড়ে।
অন্যদিকে ইডির তৎপরতায় খুশি ফ্ল্যাট প্রতারিতরা। আশার আলো দেখছেন তাঁরা।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications