মমতা নয়, বাঙালি বিজেপি নেতাকে প্রধানমন্ত্রী চাইছেন দেব! তৃণমূল সাংসদের 'বেফাঁস' মন্তব্যে জল্পনা
মমতা নয়, বাঙালি বিজেপি নেতাকে প্রধানমন্ত্রী চাইছেন দেব! তৃণমূল সাংসদের 'বেফাঁস' মন্তব্যে জল্পনা
আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) প্রধানমন্ত্রী (prime minister) না হওয়া পর্যন্ত ঘাটালের (ghatal) মানুষ জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে না। যা নিয়ে শুধু বিজেপি (bjp) কেন, বিরোধী অনেকেই কটাক্ষ করেছিলেন। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়ে তুললেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব (dev)।

ফি বছর ঘাটালে জলযন্ত্রণা
ঘাটালের জলযন্ত্রণা প্রতিবছরের। প্রতিবছরেই বর্ষায় সেখানকার কোনও কোনও জায়গার বাড়ির একতলা জলে ডুবে যায়। যাঁদের বাড়ি একতলা, তাঁরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নেন। ডিভিসির ছাড়া জলে বিঘের পর বিঘে চাষের জমি চলে যায় জলের তলায়। আর বর্ষার সময়ই সবার মনে পড়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। যা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দড়ি টানাটানিও কম নয়। এবারও তা প্রকট হয়ে উঠেছে।

মমতা প্রধানমন্ত্রী হলেও প্রকল্পের বাস্তবায়ন
দিন কয়েক আগে ঘাটালের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন ঘাটালের সাংসদ দেবও। সেই সময় তিনি সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া অসম্ভব। যা নিয়ে কটাক্ষ করেছিল গেরুয়া শিবির। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়েছিল রাজ্যের গাফিলতিতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোয়নি। এর পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের সেচমন্ত্রী দিল্লিতে গিয়ে বিষয়টি নিয়ে দরবার করবেন।

দিল্লিতে জলসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক
মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী, তৃণমূল বিধায়ক এবং সাংসদদের এক প্রতিনিধিদল। সেই দলে ছিলেন দেবও। বৈঠক শেষে সবাই বলেন, এবার কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সদর্থক ভূমিকা নিতে পারে।

একমন্তব্য ঢাকতে গিতে অপর বিতর্কিত মন্তব্য
দেব পুরনো মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ঘাটালের মানুষের কথা দিল্লিতে আগেও বলেছেন অনেকবার। আগে তিনি বলেছিলেন, দিদি প্রধানমন্ত্রী হলে সমস্যার সমাধান হবে। তবে তা পয়েন্ট বাড়ানোর উদ্দেশে তিনি বলেননি বলেও জানান। এর সঙ্গেই তিনি বলেন, একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হন, এ-ও বলছি বিজেপির যদি কেউ প্রধানমন্ত্রী হন, যিনি মানুষের কষ্ট বুঝবেন, শুধু ভোটের সময় সোনার বাংলা গড়ার কথা বলবেন না। তার মতে একজন বাঙালি প্রধানমন্ত্রী হলে সমস্যার দূর হত।

পোড় খাওয়া নেতারা বিপাকে
দেবের সঙ্গে ছিলেন মানস ভুঁইয়া, সুখেন্দুশেখর রায়ের মতো পোড়খাওয়া নেতারা। তাঁরা দেবের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান। পাশাপাশি দেব কেউ পরবর্তী সময়ে আর কোনও প্রশ্নের উত্তর দিতে দেওয়া হয়নি। সুখেন্দুশেখর রায় বলেন, তিনি উত্তর দিচ্ছেন, দেব আর কোনও কিছু বলবেন না।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications