তৃণমূলেও এবার ‘বেসুরো’! দলত্যাগীদের যোগদানে নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের
তৃণমূলেও এবার ‘বেসুরো’! দলত্যাগীদের যোগদানে নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের
তৃণমূলে ফের বেসুরো হলেন সাংসদ। প্রশ্ন তুলে দিলেন নেতৃত্বের ভূমিকা নিয়ে। বিষয় দলত্যাগীদের যোগদান। হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, একুশের ভোটে বিপুল জয় পাওয়ার পরও কেন দলত্যাগীদের ফেরানো হচ্ছে। প্রকাশ্যেই দলীয় নেতৃত্বের এই ভূমিকার সমালোচনা করেছেন তিনি। তিনি বঙ্গ রাজনীতিতে দলবদল নিয়ে খোঁচা দেন নিজের দলের নেতৃত্বকেই।

দলত্যাগীদের ফেরানো নিয়ে সরব সাংসদ
তাঁর কথায়, একুশের ভোটের আগে দলের খারাপ সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর তৃণমূল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ভোটে জেতার পর পুরনো দলে ফিরে আসছেন দলত্যাগীরা। আর তৃণমূলে ফিরে এসে বিজেপি সম্পর্কে বিষোদ্গার করছেন। দলত্যাগীদের এই ভূমিকা যেমন অসহনীয়, তেমনই তৃণমূল যেভাবে দলত্যাগীদের প্রশ্রয় দিচ্ছে, তাও ঠিক নয়।

বিপদে ফেলেছেন যাঁরা, তাঁদের কেন ফেরানো হচ্ছে?
হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনের আগে যাঁরা দল ছেড়েছিলেন, তাঁরা স্পষ্টতই দলের ক্ষতি করতে চেয়েছিলেন। তারপর তাঁদের ফের দলে স্থান দেওয়া হচ্ছে। তৃণমূল সরকার গড়ার পর তাঁদের ঘরওয়াপসি হচ্ছে ধারাবাহিকভাবে। যাঁরা একসময় দলকে বিপদে ফেলে চলে গিয়েছিলেন, তাঁদের কেন স্থান দেওয়া হচ্ছে, কেন ফেরানো হচ্ছে দলে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কি তাঁর প্রতিবাদ?
এদিন তিনি দলত্যাগীদের দলে ফেরানো নিয়ে প্রতিবাদের সুর চড়ান। এখন তাঁর এই প্রতিবাদ নিয়েই প্রশ্ন উঠেছে। কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন, কার সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি? তৃণমূলে কারও যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া হয় না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ?

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব জেলা সভাপতির
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব অবশ্য সঙ্গে সঙ্গে দিয়েছেন তৃণমূলের হাওড়া জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, দলে কারা ফিরবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে মন্তব্য করা বৃথা। আমরা সবাই দলের একনিষ্ঠ কর্মী। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে কাজ করাই আমাদের কর্তব্য।

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মত, নিশানায় দলত্যাগীরা
তাঁর কথায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যক্তিগত মত জানিয়েছেন। সম্প্রতি অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। আরও নেতারা আসবে। রাজীব বন্যোনেপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে জেলা নেতৃত্বের মধ্যে ক্ষোভ ছিল। তার নিবৃত্তি ঘটে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে। তারপর সম্প্রতি অর্জুন সিংও যোগ দেন তৃণমূলে। একুশের নির্বাচনে জেতার পর মুকুল রায়ের ঘরওয়াপসি ঘটে। তারপর থেকে একে একে অনেক নেতাই ফেরেন বাংলার শাসক দলে।

দলত্যাগীদের দলে ফেরানো নিয়ে সরব হলেন প্রসূন
বর্তমানে শোভন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নবান্নে গিয়ে। তারপর থেকে শোভনের ঘরওয়াপসি নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় দলত্যাগীদের দলে ফেরানো নিয়ে সরব হলেন প্রসূন। তাঁর মতে এই প্রবণতা দলত্যাগী সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়ার নামান্তর। কারণ এঁরা নিজেদের সুবিধা ভোগের জন্য দল করেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications