শ্রীরামপুরেই দ্বিতীয় সন্তানের জন্মদিলেন তৃণমূল সাংসদ, নাম রাখলেন 'করোনা'
শ্রীরামপুরেই দ্বিতীয় সন্তানের জন্মদিলেন তৃণমূল সাংসদ, নাম রাখলেন 'করোনা'
কলকাতার কোনও হাসপাতাল বা নার্সিংহোমে সন্তানের জন্ম দেবেন না আগেই জানিয়েছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তাই বৃহস্পতিবার শ্রীরামপুরেই তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন। নাম রাখেন করোনা। যদিও এটা বাড়ির ডাক নাম বলে জানিয়েছেন সাংসদ। ভাল নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল সাংসদের স্বামী রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মহম্মদ সাকির আলি জানিয়েছেন, তাঁদের সন্তান এবং অপরূপা দুজনেই সুস্থ আছে। করোনা আবহের মধ্যে জন্মেছে বলে এই নাম রেখেছেন তিনি। যাতে এই পৃথিবী থেকে করোনাভাইরাস দূরে চলে যায়। নতুন করে আশার আলো দেখতে পান মানুষ।
খুশির খবর শুনে তৃণমূল সাংসদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা। করোনা পরিস্থিতির মধ্যে কলকাতায় না এসে শ্রীরামপুরেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল সাংসদকে।












Click it and Unblock the Notifications