Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির অফার ছিল তৃণমূল বিধায়কের কাছে, পদ্মশ্রীর আক্ষেপে ফেসবুক পোস্টে ঝড়

বিজেপির অফার ছিল তৃণমূল বিধায়কের কাছে, পদ্মশ্রীর আক্ষেপে ফেসবুক পোস্টে ঝড়

তৃণমূল বিধায়ক হওয়ার পর থেকেই একের পর এক ফেসবুক পোস্ট ঝড় তুলছেন তিনি। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁকে। তাঁর পোস্ট তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। একেবারে সাধারণ জীবনযাত্রার জন্য পরিচিত তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনিই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

প্রলোভন দেখিয়ে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ

প্রলোভন দেখিয়ে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিজেপির বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ করলেন। তাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রলোভন দেখানো হয়েছিল। ফেসবুক পোস্টে তিনি লেখেন- কেন্দ্রীয় সরকারের পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার!

একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার!

মনোরঞ্জন ব্যাপারী লেখেন, গত বছর তখনও বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি। আমাকে নাগপুরের বিশ্বাসবাবু ফোন করে বলেছিলেন, অনেক দিন ধরে লিখছেন, অনেক পুরস্কার পেয়েছেন। তবে এবার আপনার একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার। আপনি যদি বিজেপিতে যোগ দেন তবে আপনাকে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি। সেদিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিল, তাঁর ব্যাখ্যাও দেন মনোরঞ্জনবাবু।

ফেসবুক পোস্টে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠা বিধায়কের

ফেসবুক পোস্টে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠা বিধায়কের

তৃণমূল বিধায়ক লেখেন, ভাগ্যিস সেদিন নাগপুরের বিশ্বাসবাবুর কথায় কর্ণপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানওয়াত পায়, আর যাই হোক সেই পুরস্কার আমার সম্মান বৃদ্ধি করত না। তাঁর এই ফেসবুক পোস্টে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার পর তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সেইসঙ্গে বিজেপি যে প্রলোভন দেখিয়ে অনেককেই তাদের দলে টানতে চেয়েছিল, তা স্পষ্ট এই পোস্টে।

দলিত লেখকের সাদামাটা জীবনযাপনকে ইউএসপি

দলিত লেখকের সাদামাটা জীবনযাপনকে ইউএসপি

বলাগড়ে তৃণমূল প্রার্থী হিসেবে মনোরঞ্জন ব্যাপারীর নাম ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাটির মানুষ মনোরঞ্জন ব্যাপারী। রান্না করেন, রিকশা টানেন, সাহিত্য চর্চা করেন। তৃণমূল প্রার্থী করার আগে তাঁকে দলিত সাহিত্য অ্যাকাডেমির সভাপতি করা হয়েছিল। দলিত লেখকের সাদামাটা জীবনযাপনকে ইউএসপি করে তিনি বলাগড় থেকে জিতে আসেন।

বিজেপির বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ করলেন বিধায়ক

বিজেপির বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ করলেন বিধায়ক

হিন্দু উদ্বাস্তু হিসেবে তিনি পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন। তারপর জীবন যুদ্ধে নেমে কখনও তিনি চা বেচেছেন, কখনও স্কুলে রাঁধুনির কাজ করেছেন, কখনও তিনি রিকশা টেনেছেন, আবার কখনও ডোমের কাজও করেছেন। সেইসঙ্গে তিনি সাহিত্য চর্চা চালিয়ে গিয়েছেন। সাদামাটা জীবনযাপনকে ইউএসপি করেই তিনি কঠিন রাজনৈতিক লড়াইও জিতেছেন তিনি। এবার তিনি বিজেপির বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ করলেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+