21 July Shahid Divas: কাকভোর থেকে শহরের রাস্তায় জনজোয়ার, শহিদ সমাবেশের পথে তৃণমূল কর্মী-সমর্থকরা
শহরের সব রাস্তা আজ ধর্মতলামুখী। কাতারে কারাতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন শহরে। শিয়ালদহ, হাওড়া স্টেশনে কাতারে কাতারে মানুষ কাকভোর থেকে জমায়েত করতে শুরু করেছেন। শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে সকাল থেকে একের পর এক মিছিল বের হচ্ছে।
লোকসভা ভোটের বিপুল সাফল্যের পরে প্রথম মেগা র়্যালি তৃণমূল কংগ্রেসে। শোনা যাচ্ছে শহিদ সমাবেশের মঞ্চ থেকে ২০২৬-র বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন তিনি। দলনেত্রী কোন বার্তা দেন তা শুনতেই সকাল থেকে শহরে হাজির হতে শুরু করেছেন জেলার কর্মী সমর্থকরা। গতকাল রাতেই শহিদ সমাবেশের স্থল পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী সুর বেঁধে দিয়েছিলেন যে বাংলা মাকে রক্ষা করার লড়াই ২১ জুলাইয়ের এই সভা।

এদিনের শহিদ সমাবেশে দলনেত্রী পরবর্তী লড়াইয়ের কোন দিক এগোবে সেই বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগেই দলে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। কোনও ভাবে কোনও নেতা এবং কাউন্সিলরের বেআইনি কাজের সমর্থন দল করবে না। পুলিশকেও কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি যে যেন কড়া পদক্ষেপ করা হয় দুর্নীতিতে জড়িয়ে পড়া নেতা-কর্মী এবং কাউন্সিলরদের বিরুদ্ধে। এলাকার মানুষের উন্নয়নের জন্য আর কোন বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন দলীয় কর্মী সমর্থকরা।
গত ২ দিন ধরেই শহরে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলি থেকে আগেই শহরে পৌঁছে গিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা। তাঁদের থাকার জন্য শহরের একাধিক জায়গায় ব্যবস্থা করা হয়েছে। সেখানেই রাত কাটিয়েছেন তাঁরা। রবিবার সকাল থেকে কাছাকাছি জেলা গুলি থেকে দলীয় কর্মী সমর্থকরা শহরে আসতে শুরু করেছেন।
শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে একে একে মিছিল বেরোতে শুরু করে দিয়েছে। ট্রেনে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে পৌছনোর পরে দলীয় কর্মী সমর্থকরা জ মায়েত করে মিছিল করে ধর্মতলার পথে আসছেন। অন্যদিকে জলপথেও হাওড়া স্টেশন থেকে ধর্মতলার পথে আসছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।
মেট্রো স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ধর্মতলা এবং চাঁদনিচক স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে মেট্রো স্টেশনে। সকাল থেকেই মেট্রোরেল ভি়ড় বাড়তে শুরু দিয়েছে। সকাল সকাল ধর্মতলায় পৌঁছে গিয়েছেন সুজিত বসু। সেখানে দলীয় কর্মীরা ঠিক মতো আসতে পারছেন কিনা সেদিকে নজর দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications