ঝাড়গ্রামে এক পথদুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেত্রীর
ঝাড়গ্রামে এক পথদুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেত্রীর
সোমবার রাতে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেসের নেত্রীর । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মঞ্জু মাহাতোর । এই দুর্ঘটনা ঘটে ঝাড়গ্রামে । মঞ্জু মাহাতোর বাড়ি ঝাড়গ্রামের জারুলিয়া । সোমবার তিনি তার স্বামী হরেকৃষ্ণ মাহাতোর সঙ্গে ঝাড়গ্রাম শহরে শপিং করতে আসেন । ফেরার সময় তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে ।

জানা গিয়েছে যে একটি ট্রাকে আটকে যায় তাদের মোটর সাইকেলের হ্যান্ডেল । মঞ্জু মাহাতোর স্বামী হরেকৃষ্ণ মাহাতো উলটে পড়ে রাস্তার অন্যদিকে । আর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মঞ্জু মাহাতোর ।
অন্য দিকে, ইংরেজবাজার এলাকায় অন্য একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম মহম্মদ হেফাজুদ্দিন। এই দুর্ঘটনা ঘটেছে ইংরেজবাজার এলাকায় সাদুল্লাপুর রেল গেটের কাছে। জানা গিয়েছে যে ওই যুবক সাইকেলে করে তার শ্বশুরবাড়ি থেকে ফিরছিল । সেই সময়ে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই সাইকেলের। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই যুবকের।












Click it and Unblock the Notifications