Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূল কংগ্রেস হল সার্কাস পার্টি! মমতার সঙ্গে কোনও মন্ত্রী নেই কেন? প্রশ্ন গৌতম দেবের

তৃণমূল হল সার্কাস পার্টি! মমতার সঙ্গে কোনও মন্ত্রী নেই কেন, প্রশ্ন গৌতম দেবের

তৃণমূল কংগ্রেসকে সার্কাসের দলের সঙ্গে তুলনা করলেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁর প্রশ্ন কোনও মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় না কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন। একইসঙ্গে ক্লাবকে টাকা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তৃণমূল ও বিজেপি হারানোর ডাক

তৃণমূল ও বিজেপি হারানোর ডাক

গৌতম দেব তৃণমূল ও বিজেপি হারানোর ডাক দেন। তিনি বলেন, তৃণমূলকে নিয়ে তো কোনও প্রশ্নই ওঠে না। দলটাতো সার্কাস পার্টি হয়ে গিয়েছে।

মমতার সাংবাদিক সম্মেলনে কোনও মন্ত্রী না থাকায় প্রশ্ন

মমতার সাংবাদিক সম্মেলনে কোনও মন্ত্রী না থাকায় প্রশ্ন

গৌতম দেব প্রশ্ন করে বলেছেন, কোনও দিন কি দেখেছেন মমতা বন্দোপাধ্যায় কোনও মন্ত্রীকে নিয়ে একসঙ্গে বসেছেন। তৃণমূলে আর কি কোনও মন্ত্রী আছে। কাউকে কি উনি পাত্তা দেন। অন্যদিকে অফিসারদেরও পাত্তা দেন না। অফিসারদের আদৌ মেরুদণ্ড আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আগামী বছর ওয়াটারলু হবে

আগামী বছর ওয়াটারলু হবে

গৌতম দেব বলেছেন আগামী বছর ওয়াচার লু হবে। বামফ্রন্ট ৩৪ বছরে যা করেছে তার ধারে কাছে কেউ নেই। মন্তব্য করেছেন তিনি। বামফ্রন্ট সরকারের ভাল জিনিসগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহ্বান করেছেন তিনি। জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে উন্নয়ন হয়েছিল বলে দাবি করেন তিনি।

ছাত্র যুবরা ভাল কাজ করছে

ছাত্র যুবরা ভাল কাজ করছে

পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসকে এমন শক্তি অর্জন করতে হবে, যাতে তারা সরকার গড়ার মতো জায়গায় যায়। এমনটাই মন্তব্য করেছেন সিপিএম নেতা গৌতম দেব। বিজেপিকে ঠেকাতে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এলক্ষে মানুষের সঙ্গে মিশছেন নেতারা। ছাত্রযুবরা ভাল কাজ করছেন। গৌতম দেব বলেন, করোনা এসে গণ্ডগোল করে দিল। না হলে ছাত্র যুবরা রাজপথ দখল করে ফেলেছিল।

ক্লাবকে টাকা দিয়ে কী হবে

ক্লাবকে টাকা দিয়ে কী হবে

রাজ্য সরকারের ক্লাবকে টাকা দেওয়ার কড়া সমালোচনা করেন গৌতম দেব। ক্লাবকে টাকা দেওয়ার জেরে মদের লাইনে দাঁড়িয়ে গিয়েছে সবাই। তবে তিনি বলেছেন দুটো একটা ক্লাব আছে ভালো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+