উপনির্বাচনের আগে ধাক্কা বিজেপিতে! একের পর এক পঞ্চায়েত সদস্যের যোগ তৃণমূল কংগ্রেসে
উপনির্বাচনের আগে ধাক্কা বিজেপিতে। নতুন করে পঞ্চায়েতের দখল পেল তৃণমূল। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে।
উপনির্বাচনের আগে ধাক্কা বিজেপিতে। নতুন করে পঞ্চায়েতের দখল পেল তৃণমূল কংগ্রেস। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধান-সহ ৩ বিজেপি সদস্য এবং এক কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত গিয়েছে তৃণমূলের দখলে।

বিজেপিতে উন্নয়নের কাজে বাধা
দলবদলকারী পঞ্চায়েত প্রধান অভিযোগ করেছেন, বিজেপিতে থেকে উন্নয়নমূলক কাজ করা যাচ্ছিল না। দলের চাপে কাজ ব্যাবহত হচ্ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

বিজেপির পাল্টা অভিযোগ
যদিও বিজেপির পাল্টা অভিযোগ ভয় দেখিয়ে পঞ্চায়েতের দখল পেয়েছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে ফল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে ভাবুক পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে নটি আসন দখল করে পঞ্চায়েতে ক্ষমতা পায় বিজেপি। তৃণমূলের দখলে ছিল চারটি আসন আর কংগ্রেসের একটি।

বর্তমানে পঞ্চায়েতে রাজনৈতিক শক্তি
কিন্তু দেড় বছরের মধ্যেই প্রধান-সহ তিন বিজেপি সদস্য এবং এক কংগ্রেস সদস্যের তৃণমূল যোগদানে পঞ্চায়েত গেল তৃণমূলের দখলে। এই মূহূর্তে তৃণমূলের সদস্য সংখ্যা আট এবং বিজেপি ছয়।
দিন কয়েক আগে কোচবিহারের নিশিগঞ্চ পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। যত দিন যাচ্ছে কৌশল বদল করছে তৃণমূল। আর পুরসভা থেকে পঞ্চায়েত, দখলে আসছে তৃণমূলের।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications