TMC vs BJP: শুভেন্দুর রক্ত-পরীক্ষা চাইছেন কুণাল! গাঁজা উদ্ধারে গ্রেফতার দম্পতি, বিজেপিকে বিঁধল তৃণমূল
TMC vs BJP: হাওড়ার সাঁকরাইলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় লাগল রাজনীতির রং। বিজেপিকে নিশানা করে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে শুরু করে মুখপাত্ররা।
যে দম্পতি গাঁজা মজুতের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁরা বিজেপির নেতা-নেত্রী বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। হাতিয়ার করেছে বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে তাঁদের ছবি।

হাওড়ার সাঁকরাইলে আজ হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় বেশ কয়েক কেজি গাঁজা। অভিযোগ, বছর দশেকেরও বেশি সময় ধরে এক ব্যক্তি ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন। নিমাই রায় নামের ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। নিমাইয়ের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।
ধৃত দম্পতি বিজেপির সক্রিয় নেতা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, অমিত মালব্যর সঙ্গে যেমন ধর্ষকের যোগ রয়েছে, তেমনই এবার মাদক কাণ্ডেও বিজেপি-যোগ সামনে এলো।
তৃণমূল কংগ্রেসের আরও দাবি, ধৃত দুজন বিজেপির নানা রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্তদের সঙ্গেও তাঁদের দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে ধৃতদের যোগ রয়েছে। শুভেন্দুর আচরণও সংশয়ের। ফলে তাঁর রক্তপরীক্ষা করা প্রয়োজন।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জবাবদিহিও তলব করা হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, বিজেপি মাদক মজুত করে। পাচার করে। বিজেপি মহিলাদের প্রতি অপমানকর কথা বলে। মহিলাদের কটূক্তি করে, ধর্ষণ করে, ধর্ষকদের ব্যবহার করে বিজেপি। আজ কান্দুয়ায় পঞ্চায়েত সদস্য রূপা রায়ের বাড়ি থেকে ৪১ কেজি ২০০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে।
পুলক রায় আরও বলেন, রূপা রায়ের স্বামী নিমাই বিজেপির কিষাণ মোর্চার হাওড়া সদরের সহ সভাপতি। এর আগেও বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামী কোকেন-সহ গ্রেফতার হয়েছিলেন। ফলে বিজেপি এ কাজে নতুন তা নয়। এটাই বিজেপির আসল মুখ।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications