নুসরতের পাল্টা এবার লকেট, বিজেপি নেত্রীর বিরুদ্ধে তদন্তের আর্জি নিয়ে ইডির দফতরে TMC কাউন্সিলর
তৃণমূলের নুসরাত জাহানের পর এবার বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন ইডিতে। আবেদন জানালেন বিধান নগর পৌর নিগমের তৃণমূল ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনা রায়।
গত ৩১ তারিখ বিকেলে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহান এর নামে ফ্লাট দুর্নীতির অভিযোগ করেন ইডির কাছে। ঠিক তার কয়েকদিন পর আজ ইডির দফ্তরে এসে উপস্থিত হন বিধান নগর পৌর নিগমের ৪০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়। তিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নামে তদন্তের আবেদন জানালেন ইডির কাছে।

তুলসী সিনা রায় জানিয়েছেন, আজকে আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফ থেকে একটা আবেদন নিয়ে এসেছি একটা তদন্ত করার জন্য। আজকে আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি সাংসদ বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের তিনি রোজভ্যালির একজন বেনিফিশিয়ারী। সেই ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই ব্যাপারে ইডি দফ্তরে একটা আবেদন জমা দেওয়া হয়ে গেলাম। আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা চাই আগে ই ডি তদন্ত করুক এবং এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোন সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতায় থাকবো।
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কান্ডের একজন বেনেফিশিয়ারি। যখন রোজভ্যালি কাণ্ডে ইডি এত তদন্ত করছে সে ক্ষেত্রে তদন্তের বাইরে লকেট চট্টোপাধ্যায় কেন? সে বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে। সেই আবেদনটাই আমরা করতে এসেছি যে তার ব্যাপারেও তদন্ত করা হোক। নিরপেক্ষ তদন্তের আশায় আমরা এখানে আবেদন জানিয়ে গেলাম।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications