পৈতৃক সম্পত্তি পেতে অনশনে বসেছিলেন, সেই ঠাকুরবাড়ির মধুপর্ণাই এবার বাগদায় তৃণমূলের তুরুপের তাস
প্রার্থী ঘোষণা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। আর তাতে সবচেয়ে বড় চমক বাগদা বিধানসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। একেবারেই নতুন মুখ। বিশ্বজিৎ সাহা নাকি প্রার্থী হতে চাননি। তবে মধুপর্ণাকে প্রার্থী করার নেপথ্যে যে রাজনৈতিক কৌশল রয়েছে তা স্পষ্ট।
ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা কয়েকদিন আগে পৈতৃক সম্পত্তি দাবি করে অনশনে বসেছিলেন। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ফুঁসে দাঁডিয়েছিলেন মধুপর্ণা। রাজনৈতিক মহলের নজরে এসেছিলেন তিনি। একেবারেই আনকোড়া মধুপর্ণাকে হঠাৎ করে বাগদা কেন্দ্রের টিকিট দিয়ে একেবারে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস তাতে কোনও সন্দেহ নেই।

ঠাকুর বাড়িতে মমতা বালা ঠাকুররে সঙ্গে শান্তনু ঠাকুরের বিবাদ নতুন ঘটনা নয়। কয়েক মাস আগে লোকসভা ভোটের মাঝেই বড়বার ঘরের দখল নিয়ে সংঘাতে জড়িয়েছিলেন ঠাকুর পরিবারের দুই সদস্য। শান্তনু ঠাকুর তালা ভেঙে বড়মার ঘরের দখল নিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন মমতা বালা ঠাকুর বড়মার-ঘরে তালা দিয়ে দখল করে রেখেছেন। শান্তনু ঠাকুরের এই পদক্ষেপের প্রতিবাদে মায়ের পাশে দাঁড়িয়ে ময়দানে নেমেছিলেন মধুপর্ণা।
পৈতৃক সম্পত্তির অধিকার দাবি করে অনশনে বসেছিলেন মধুপর্ণা। সেই প্রথম প্রকাশ্যে আসা মধুপর্ণার। এবার তাঁকেই বাগদা কেন্দ্রের টিকিট দিয়ে একেবারে চমকে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠাকুরবাড়িতে নতুন নেতা তৈরি করার পরিকল্পনাতেই কি মধুপর্ণাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত শাসক দলের এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মতুয়া সম্প্রদায়ের নতুন প্রজন্মের ভোট টানতেই মধুপর্ণাকে প্রার্থী করার সিদ্ধান্ত।
এদিকে মধুপর্ণা জানিয়েছেন মা মমতাবালা ঠাকুরকে দেখেই তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি নিজেই জানিয়েছেন যে নতুন বলে কোনও অংশেই তিনি থেমে থাকবেন না। লড়াই জারি রাখবেন। সিএএ নিয়ে যে বিজেপি ভুল বোঝাচ্ছে তার বার্তা তিনি মতুয়া সম্প্রদায়ের সকলকে বোঝাতে চান বলে জানিয়েছেন।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী?












Click it and Unblock the Notifications