সংঘর্ষে রণক্ষেত্রে খেজুরি, গুলিবিদ্ধ নেতা! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দিলীপের

সংঘর্ষে রণক্ষেত্রে খেজুরি, গুলিবিদ্ধ নেতা! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দিলীপের

তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের খেজুড়ি। বিজেপির তরফে দাবি করা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে কাঁথি জেলার বিজেপি সম্পাদক। যদিও প্রাথমিকভাবে পুলিশের দাবি, কোনও গুলি চলেনি। আহত বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবি করে পথ অবরোধ করে বিজেপি সমর্থকরা।

সপ্তাহভর উত্তপ্ত এলাকা

সপ্তাহভর উত্তপ্ত এলাকা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানের ধরেই উত্তপ্ত এলাকা। মূলত খেজুরির দুনম্বর ব্লকের নিচকসবা অঞ্চলে তৃমমূল ও বিজেপির সংঘর্ষ চলছে।

পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ

পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ

বিজেপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে রবিবার তাঁদের দলের কর্মী সমর্থকদের ওপর গুলি, বোমা নিয়ে হামলা চালায় তৃণমূল। সেই সময় গুলিবিদ্ধ হন কাঁথি জেলার বিজেপির সম্পাদক পবিত্র দাস। তাঁর হাতে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশকে ঘিরে বিক্ষোভ

পুলিশকে ঘিরে বিক্ষোভ

সংঘর্ষের খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা।

দিলীপ ঘোষের অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ

এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘএাষ অভিযোগ করেন, তৃণমূলের হার্মাদ বাহিনীতে খেজুরিতে অশান্তি করছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

পাল্টা দাবি শিশির অধিকারীর

পাল্টা দাবি শিশির অধিকারীর

যদিও বিজেপির ওপর তৃণমূলের হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ শিশির অধিকারী। তাঁর দাবি সরকার, পঞ্চায়েত, পুলিশ সবই তৃণমূলের। তিনি বিজেপির গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ করেছেন। তাঁর লদাবি আহত পবিত্র দাস আগে সিপিএম করতেন। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দেওয়াতেই গণ্ডগোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+