বিজেপি প্রার্থী প্রচারে ‘খেলা হবে’ স্লোগান, পাল্টা তৃণমূল প্রার্থীকে ‘জয় শ্রীরাম’, ধুন্ধুমার বেহালা
বিজেপি প্রার্থী প্রচারে ‘খেলা হবে’ স্লোগান, পাল্টা তৃণমূল প্রার্থীকে ‘জয় শ্রীরাম’, ধুন্ধুমার বেহালা
ভোটের আগে বেহালায় তৃণমূল ও বিজেপি দুই প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন দু-পক্ষের কর্মীরা। রবিবার প্রচারে উত্তেজনা ছড়িয়ে পড়ে বেহালা পূর্বের বিস্তীর্ণ এলাকায়। বিজেপি প্রার্থী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারপরই দু-পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়ে যায়। তা ক্রমেই চরমে ওঠে।

পায়েলের প্রচার চলাকালীন ‘খেলা হবে’ স্লোগান তৃণমূলের
বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন কর্মী-সমর্থক পরিবষ্টিত হয়ে। ব়্যালি সামান্য এগোতেই তৃণমূল কর্মীরা তাঁদের প্রচারে বাধা দেন বলে অভিযোগ। পায়েলের প্রচার চলাকালীন 'খেলা হবে' স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।

রত্নাকে ঘিরে বিজেপিকর্মীদের বিক্ষোভ-জয় শ্রীরাম ধ্বনি
রত্না চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়ার পর উল্টো বিপত্তি বাধে। রত্নাকে ঘিরে এবার বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। 'জয় শ্রীরাম' ধ্বনি তোলা হয়। এরপর দু-পক্ষের মদ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ হস্তক্ষেপে অবস্থা খানিক নিয়ন্ত্রণে আসে। এরপর ঠাকুরপুকর থানায় যান বিজেপি প্রার্থী পায়েল সরকার। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও পাল্টা থানায় দরবার করেন।

দুই প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অদ্যাবধি পরে রাস্তা অবরোধ
বেহালা পূর্বের দুই প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অদ্যাবধি পরে রাস্তা অবরোধ করা হয়। তার জেরে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজট হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বেহালা পূর্বের লড়াইও যে এবার বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়েই হতে চলেছে, তার আঁচ মিলল প্রচার পর্বে।

প্রচারের প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়ল বেহালায়
বেহালা পূর্বে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শোভনের কেন্দ্রে বিজেপির টিকিয়ে লড়ছেন অভিনেত্রী পায়েল সরকার। দুজনেই প্রথম নির্বাচন। জেতার ব্যাপারে দু-পক্ষই আত্মবিশ্বাসী। তাই প্রচারে কোনও খামত নেই তাদের। তারই প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়ল বেহালায়।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications