'আমাকে হারানোর মত বিজেপির এমন কেউ এখনও...'! সরাসরি চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের
নিজের বিধানসভা কেন্দ্রেই বড় পরিবর্তনের মুখে পড়তে পারেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশন সূত্রে খবর যে, ভোটার তালিকা নিবিড় সংশোধনের ফলে তাঁর কেন্দ্র থেকে প্রায় ৬৩ হাজার ৭৩০ জনের মত ভোটারের নাম বাদ যেতে পারে। এত বড় বাদ পড়ার সংখ্যার কথা সামনে আসার পরেও আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই উত্তর কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের।

রবিবার অর্থাৎ গতকালই নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে, ভোটার তালিকা থেকে এতজনের নাম বাদ দিয়ে দিলেও তাঁকে হারানো সম্ভব না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে হারানোর জন্য বিজেপির মধ্যে এখনও উপযুক্ত কেউ নেই।
তাঁর স্পষ্ট বক্তব্য হল, "ওরা নাম বাদ দেওয়ার পরেও আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারানোর মত বিজেপির এমন কেউ এখনও জন্ম নেয়নি।"
SIR প্রক্রিয়া শুরুর হওয়ার পর থেকেই কলকাতা বন্দর এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে। বুথ লেভেল অফিসারদের মধ্যে অনেকেই জানিয়েছিলেন যে, মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি নানা রকমের হুমকি পাচ্ছেন তাঁরা। সেই কারণেই নিরাপত্তার দাবি তোলা হয়।
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর কমিশনের প্রাথমিক হিসাব অনুসারে, কলকাতার চৌরঙ্গি এবং জোড়াসাঁকো বিধানসভায় প্রতি তিনজন ভোটারের মধ্যে একজন করে ভোটারের নাম বাদ যেতে পারে। এছাড়া শহরের আরও নয়'টি বিধানসভায় প্রতি পাঁচজন ভোটারের মধ্যে থেকে একজন করে ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহল জানিয়েছে, এই পরিস্থিতি শাসক দলের পক্ষে একদমই স্বস্তির নয়।
তবে এই সব জল্পনার মাঝেও আত্মবিশ্বাসী রয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ভোটার তালিকার কোনোরকমের বদল তাঁকে রাজনৈতিক ভাবে দুর্বল করতে পারবে না।
তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিজেপি নয়, সংখ্যালঘু সমাজের মধ্যেই কেউ ফিরহাদকে হারাবেন।
সব মিলিয়ে, ভোটার তালিকা নিবিড় সংশোধন ঘিরে রাজনীতিতে উত্তেজনা বাড়ছে এবং তার মধ্যেই নেতাদের একে অপরকে ঘিরে বক্তব্য আরও তীব্র হয়ে উঠছে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ











Click it and Unblock the Notifications