Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বচসা থেকে হাতাহাতি! বিজেপির মণ্ডল গঠন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবার রাস্তায়,মিটিমিটি হাসছেন জ্যোতিপ্রিয়

মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল এবার রাস্তায়। বিজেপি রাজ্য কমিটির নির্দেশ ছিল বিজেপির মণ্ডল সভপতি নির্বাচনের মাধ্যমে নয়, মনোনীত করতে হবে।

মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল এবার রাস্তায়। বিজেপি রাজ্য কমিটির নির্দেশ ছিল বিজেপির মণ্ডল সভপতি নির্বাচনের মাধ্যমে নয়, মনোনীত করতে হবে। কিন্তু বারাসত সাংগঠনিক জেলায় তা নিয়েই তুমুল গণ্ডগোল। নির্দেশ অমান্য করে নির্বাচনের মাধ্যমেই বেছে নেওয়া হয় মণ্ডল সভাপতি। আর এই নির্বাচনকে ঘিরেই বচসা থেকে হাতাহাতি। যা চলে যায় প্রকাশ্য রাস্তায়।

বারাসতে বিজেপির মণ্ডল গঠনের প্রক্রিয়া

বারাসতে বিজেপির মণ্ডল গঠনের প্রক্রিয়া

বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার মতো বারাসতের মণ্ডল গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে তার প্রস্তুতি চলেছে। ঘটনাস্থল ছিল বারাসতের হেলাবটতলা মোড়।

রাজ্য কমিটির নির্দেশকে অমান্য

রাজ্য কমিটির নির্দেশকে অমান্য

বিজেপির রাজ্য কমিটির নির্দেশ ছিল, সাংগঠনিক জেলাগুলিতে মণ্ডল সভাপতি নির্বাচনের মাধ্যমে নয়, মনোনীত করা হবে। তবে বারাসত ব্যতিক্রম। সেখানে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হতেই গোলমাল বাধে। নতুন মণ্ডল সভাপতিদের মেনে নিতে অস্বীকার করে অপরপক্ষ। এই পক্ষের পাল্টা দাবি, সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে তাঁরা মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিজেপি কর্মী রাজকুমার পাল অভিযোগ করেন মণ্ডল সভাপতির নির্বাচনে তিনি ১৮ টি ভোট পেয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ পেয়েছিল ১ ভোট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মণ্ডল সভাপতি হিসেবে অপর একজনের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘটনা নিয়ে জেলা বিজেপির একাংশের অভিযোগের তির জেলা সভাপতির দিকে।

জেলা বিজেপির সাফাই

জেলা বিজেপির সাফাই

জেলা বিজেপির পক্ষ থেকে এই ঘটনার সাফাই দেওয়া হয়েছে। তারা বলছে, কয়েকজনের ক্ষোভ ছিল। কিন্তু আলোচনার মাধ্যমে তা মিটে গিয়েছে।

তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের কটাক্ষ

সূত্রের খবর অনুযায়ী, জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এই ঘটনাকে মুকুলের সঙ্গে দিলীপের বাহিনীর লড়াই বলে অভিহিত করেছেন। তাঁর আরও মন্তব্য এইভাবেই নিজেদের মধ্যে লড়াই করেই ওরা শেষ হয়ে যাবে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বারাসত শহরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার সমালোচনা করেছেন তিনি। বলেছেন, প্রশাসনকে বলা হয়েছে, ব্যবস্থা নিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+