নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে থাকছে নানা চমক! সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে চমক। সেখানেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাকে। বিশেষ করে বিশেষ আমন্ত্রিতদের তালিকায় বাংলা থেকেরাখা হয়েছে অনেককেই।
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছে নানা চমক। সেখানেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাকে। বিশেষ করে বিশেষ আমন্ত্রিতদের তালিকায় বাংলা থেকে রাখা হয়েছে অনেককেই। এই তালিকায় রাখা হয়েছে রাজ্যের ৫৪ টি পরিবারকে। বিজেপির দাবি অনুযায়ী, গত ছয় বছরে এই ৫৪ টি পরিবারের কোনও না কোনও সদস্য তৃণমূলের হামলায় মারা গিয়েছেন।

মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা
মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীয় দ্বিতীয় দফার শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। সাংবিধানিক সৌজন্য যুক্ত। সেই জন্য তিনি
এই অনুষ্ঠানে যাচ্ছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী-অমিত শাহের বৈঠকের পরেই সিদ্ধান্ত
মঙ্গলবার মন্ত্রিসভা গঠন নিয়ে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সভাপতি অমিত শাহ। তারপরেই নতুন সিদ্ধান্ত জানানো হয় বিজেপির তরফে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে, বিজেপির অভিযোগ অনুযায়ী, রাজ্যে তৃণমূলের হামলায় শহিদ হওয়া ৫৪ টি পরিবারের সদস্যদের। মমতার সামনেই এই শহিদ পরিবারগুলির হাজির হওয়া বিশেষ
তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
|
পশ্চিমবঙ্গ থেকে বিশেষ আমন্ত্রিত
শপথ গ্রহণ অনুষ্ঠানের ৭০০০ বিশেষ আমন্ত্রিতদের মধ্যে থাকছেন পশ্চিমবঙ্গের ৫৪ টি পরিবারের সদস্যরা। এঁদের বেশিরভাগই খুন হয়েছিল ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের আগে।
বিশেষ আমন্ত্রণ পাওয়া, মৃত মনু হাঁসদার ছেলে জানিয়েছেন, তাঁর বাবাকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছিল। দিল্লি যাওয়ার সুযোগ পাওয়ার তাঁরা খুশি বলে
জানিয়েছেন তিনি। যাচ্ছেন পুরুলিয়ায় নিহত শিশুপাল সহিসের বাবাও।
[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]












Click it and Unblock the Notifications