রাজ্যে কমেছে শিশুমৃত্যুর হার, স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ : মমতা
স্বাস্থ্যসাথীর আওতায় বর্তমানে রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ
একের পর এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা অনেকদিন আগেই নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পের আওতায় এনেছেন সাড়ে সাত কোটি রাজ্যবাসীকে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে বর্তমানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছেন প্রায় তিনগুণ।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, "আজ আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা সুরক্ষা দিবস। আমরা বাংলার সমস্ত সরকারি হাসপাতালের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ৪৩ মাল্টি স্পেশালিটি হাসপাতাল করেছে আমাদের সরকার। রাজ্যের সাড়ে সাত কোটি মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে আমাদের সরকার।"
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য খাতে একের পর এক নতুন উদ্যোগ নিয়ে এসেছেন। রাজ্যে প্রতি হাজারে শিশু মৃত্যুর গড় হার ৩২ থেকে কমে বর্তমানে ২৫-এ দাঁড়িয়েছে, এবং প্রসূতি মৃত্যুর হার ১১৩ থেকে কমে এখন ১০১-এ। এই সমস্ত কিছুকেই নিজেদের একটা বড়সড় সাফল্য বলে দাবি করছে তৃণমূল সরকার। তাছাড়াও স্বাস্থ্য খাতে গত আট বছর বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার। ২০১১ তে রাজ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৬৮২ কোটি টাকা যা বর্তমানে ৯৫৫২.৭০ কোটি টাকা।
-
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায়











Click it and Unblock the Notifications