আর্থিক মন্দায় ডুবে যাবে ভারতীয় অর্থনীতি, করোনা আতঙ্কের মাঝে উদ্বেগের যে বার্তা দিল বিশ্বব্যাঙ্ক
চলতি অর্থবছরে ভারতের অর্থনীতি ৩.২ শতাংশ হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে। সোমবার বিশ্বব্যাংক এই আশঙ্কার কথা জানিয়েছে।
চলতি অর্থবছরে ভারতের অর্থনীতি ৩.২ শতাংশ হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে। সোমবার বিশ্বব্যাংক এই আশঙ্কার কথা জানিয়েছে। করোনা ভাইরাস লকডাউন অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার কারণে বৃদ্ধির হারে এই সংকোচন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলিও করোনা লকডাউনে দিশেহারা হয়ে পড়েছে।

ভারতীয় অর্থনীতিতে আঘাত নেমে আসবে
ওয়াশিংটনভিত্তিক বহুপক্ষীয় ঋণদাতা এই বিশ্বব্যাঙ্ক।। তারা মনে করে করোনা ভাইরাসে মহামারী বিধ্বংসী রূপ নেওয়ায় এবং করোনার বিস্তার রোধে বহু-পর্যায়ের লকডাউন চাপিয়ে দেওয়ায় ভারতীয় অর্থনীতিতে এক বিরাট আঘাত নেমে আসবে। তার ফলে ওই মহাপতন হবে বলে ধারণা।

আশার বাণী নিয়েই বাঁচায় প্রয়াস চালাচ্ছে ভারত
গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টের সর্বশেষ সংস্করণে বিশ্বব্যাংক তার ধারণা নয় শতাংশ কমিয়েছে। তবে, ২০২১ সালে ভারতীয় অর্থনীতি আবারও স্বমহিমায় ফিরে আসবে বলেও আশার বাণী শুনিয়েছে বিশ্বব্যাংক। ভারত তথা ভারতবাসী এখন সেই আশার বাণী নিয়েই বাঁচায় প্রয়াস চালাচ্ছে।

এই অর্থবছরেই করোনা লকডাউনের প্রভাব
ভারতে ২০১৯-২০২০ অর্থবছরে (মার্চ ২০২০-তে শেষ হওয়া বছর) প্রবৃদ্ধি হ্রাস পেয়ে ৪.২ শতাংশে অনুমান করা হয়েছে। এবং ২০২০-২০১১ অর্থবছরে তা ৩.২ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এই অর্থবছরেই করোনা লকডাউনের প্রভাব পড়বে দেশের বুকে।

বিশ্ব অর্থনীতি মন্দায় ডুবে যাবে
শুধু ভারত নয়, এই সময়ে বিশ্ব অর্থনীতি মন্দায় ডুবে যাবে। সবথেকে খারাপ খারাপ পরিস্থিতি হবে বিশ্ব অর্থনীতির, এমনটাই মনে করে বিশ্বব্যাংক। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তারকে সীমাবদ্ধ করার কঠোর ব্যবস্থা স্বল্পমেয়াদী ক্রিয়াকলাপকে হ্রাস করেছে এবং তা অর্থনৈতিক সংকোচনে অবশ্যই ভূমিকা রাখবে।

স্বাধীনতার পর থেকে দেশের চতুর্থ মন্দা
মুডির ইনভেস্টরস সার্ভিস, ফিচ রেটিং এবং এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের মতো আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলি ২০২০ সালের এপ্রিল থেকে মার্চ ২০২১ অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে ৪-৫ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিয়েছে। ক্রিসিল বলেছেন যে এটি স্বাধীনতার পর থেকে দেশের চতুর্থ মন্দা হবে। উদারকরণের পরে প্রথম এবং এখন অবধি সবচেয়ে খারাপ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications