সাংসদ, বিধায়কদের মামলার দ্রুত বিচার হোক, হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

রাজনীতিবিদ, নেতা, মন্ত্রীদের না কী শাস্তি হয় না! বছরের পর বছর মামলা চলে? এবার কি এই ধারণা বদলাতে চলেছে? দেশের সর্বোচ্চ আদালত এদিন একটি নির্দেশ দিয়েছে। আইন যারা তৈরি করেন, সেই নেতা - মন্ত্রী, বিধায়ক, সাংসদদের ফৌজদারি মামলা দ্রুত শেষ করতে হবে।

এজন্য উচ্চ আদালতগুলিকে একটি বিশেষ বেঞ্চও তৈরি করতে হবে। বৃহস্পতিবার এই বক্তব্য রেখেছে সর্বোচ্চ আদালত। "বিরল এবং বাধ্যতামূলক কারণ" ছাড়া এর অন্যথা করা যাবে না। মামলা দীর্ঘসূত্রি করা যাবে না। রাজ্যের উচ্চ আদালতগুলিকে এই বিষয়ে বিশেষ ব্যবস্থা করতে হবে।

Supreme Court

গোট দেশে রাজনীতিবিদ, মন্ত্রী, বিধায়কদের নামে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ ওঠে। তার মধ্যে হাতে গোনা অভিযোগ থানায় দায়ের হয়। সেই অভিযোগের কত অংশ আদালত অবধি যায়! তাই নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। সূত্র বলছে, এখন আইনপ্রনেতাদের বিরুদ্ধে ৫ হাজার ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন। দেশের প্রায় প্রতি রাজ্যের হাইকোর্ট ও নিম্ন আদালতগুলিতে এই মামলা চলছে।

এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে উচ্চ ও নিম্ন আদালতগুলিকে এই বিষয়ে সচেষ্ট হতে হবে।হাইকোর্ট, জেলা জজ, বিশেষ আদালতগুলিকে সংসদ, বিধানসভা এবং আইন পরিষদের সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলাগুলিকে অগ্রাধিকার দিতে হবে। এই নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই রায় দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশ ঐতিহাসিক। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলিকে ওয়েবসাইটে একটি স্বাধীন ট্যাব তৈরির নির্দেশ দিয়েছে। এতে বছরের বিশদ বিবরণ, বিচারাধীন বিষয়ের সংখ্যা, কার্যধারার পর্যায় সম্পর্কে তথ্য দেওয়া থাকবে।

এই নির্দেশ কতট গুরুত্বপূর্ণ? এই রাজ্যেও চর্চা শুরু হয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক মন্ত্রী দুর্নীতিতে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে মামলা চলছে। এছাড়াও মন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার। বিধায়ক মানিক ভট্টাচার্য জেলবন্দি।

সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও মামলা চলছে। ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় এজেন্সিই তদন্ত করছে। সেক্ষেত্রে কি এইসব মামলা এবার গতি পাবে? দ্রুত কি বিচার শেষ হয়ে রায় বেরোবে? এই প্রশ্ন উঠছে।

এদিন সুপ্রিম কোর্টে জানিয়েছে, প্রয়োজনে বিশেষ বেঞ্চ নির্দেশ দেবে। মামলা দ্রুত শেষ করার জন্য এই প্রয়োজনীয় নির্দেশ দিতে কোনও বাধা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+