বাংলায় পদ্ম সম্মান ৭ জনকে, নারায়ণ দেবনাথ থেকে মৌমা দাস সেই তালিকায়
আজও হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দ্য গ্রেটের নস্ট্যালজিয়ায় ডুবে থাকে বাঙালির ছোটবেলা। হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দ্য গ্রেটের স্রস্টার নামও বাঙালির মুখে মুখে পেরে।
আজও হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দ্য গ্রেটের নস্ট্যালজিয়ায় ডুবে থাকে বাঙালির ছোটবেলা। হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দ্য গ্রেটের স্রস্টার নামও বাঙালির মুখে মুখে পেরে। সেই প্রবাদপ্রতিম নারায়ণ দেবনাথ এবার পাচ্ছেন পদ্মসম্মান। পদ্মশ্রী সম্মানে বিভূষিত হচ্ছেন তিনি। সেইসঙ্গে বাঙালি হিসেবে আরও ছ-জন পেয়েছেন পদ্ম সম্মান।

লেখক-চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ ছাড়াও পদ্মপ্রাপকের তালিকায় রয়েছেন টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস, সাহিত্যিক ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায়, জগদীশচন্দ্র হালদার, শিল্পী বীরেনকুমার বসাক, সমাজসেবী গুরু মা কমলি সোরেন। এবছর বাঙালির এই প্রিয় মানুষদের দেওয়ার হচ্ছে পদ্মসম্মান।
শিল্পকলার জগতে নারায়ণ দেবনাথ এক কালজয়ী নাম। বাঙালির ছোটবেলার সঙ্গে তাঁর নাড়ির টান। তাঁর সৃষ্টির টানে নস্ট্যালজিয়া ডুবে যায় বাঙালি। বাঙালির সেই প্রিয় মানুষ এবার পদ্ম সম্মানে বিভূষিত হচ্ছেন। প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টারহেড, সিনেমা কোম্পানির লিফলেটে কাজ জুটলেও তাঁর স্বপ্ন সার্থক হয়েছিল শুকাতারা পত্রিকা হাতে আসার পর। তাঁর সেই সৃষ্টিই তাঁকে আজ অনন্য সম্মান এনে দিল।
আর মৌমা দাস বাংলার প্রথম টেবল টেনিস খেলোয়াড় যিনি পদ্ম সম্মান পেলেন। ভারতীয় হিসেবে তিনি দ্বিতীয় খেলোয়াড়। এর আগে তামিলনাড়ুর শরৎ কমল পেয়েচিলেন পদ্ম সম্মান। এবার মৌমা পদ্ম সম্মান পেতে চলেছেন। তিনি পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন। তিনটি কমনওয়েল্থ গেমসে পদকজয়ী। সাউথ এশিয়ান গেমসে সোনা জিতে দেশের মুখ ঊজ্জ্বল করেছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত মৌমা দাস।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications