সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে বিধান নগর থানায় পুলিশ
রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সল্টলেকে। শনিবার রাতে প্রাক্তন পুলিশ কর্তা সুরজিৎ কর পুরকায়স্থর স্ত্রী শর্মিষ্ঠা পুরকায়স্থ
রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সল্টলেকে। শনিবার রাতে প্রাক্তন পুলিশ কর্তা সুরজিৎ কর পুরকায়স্থর স্ত্রী শর্মিষ্ঠা পুরকায়স্থ এবং তাঁর মা পাপিয়া দের দেহ উদ্ধার হয় ঘর থেকে। মা-মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।

বেশ কয়েকদিন আগে শর্মিষ্ঠা পুরকায়স্থ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিধাননগরে দেখাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। পরবর্তী সময়ে তিনি বাড়ি ফিরে আসেন। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না বলে অভিযোগ। শর্মিষ্ঠা পুরকায়স্থের মায়ের কোমরের হাড় ভেঙে গিয়েছিল। তিনিও চলাফেরা করতে পারতেন না।
দুদিন ধরে তাঁদের এক আত্মীয় ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। কিন্তু যোগাযোগ করতে পারছিলেন না। এরপরে বিধান নগর উত্তর থানায় গতকাল রাতে জানানো হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে জোড়া মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই বিধান নগর উত্তর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে মৃতদেহ দুটি পাঠিয়েছে। এছাড়া পুলিশ খতিয়ে দেখছে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নাকি অন্য কোন বিষয় আছে। করোনার উপসর্গ ছিল কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে টেস্টে। এছাড়া আরও একটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে- এই ঘটনা আত্মহত্যা কি না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications