SIR-এর শুনানির নোটিশ পাঠানো শুরু! কবে থেকে? কারা ডাক পেতে পারেন? জানুন বিস্তারিত
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। আজ থেকেই রাজ্যের লক্ষ লক্ষ ভোটারের কাছে শুনানির জন্য নোটিস পাঠানো শুরু করেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র মেলেনি, এরকম প্রায় ৩০ লক্ষ ৫৯ হাজারের বেশি ভোটারকে 'নো ম্যাপিং' তালিকাতে রাখা হয়েছে। এই তালিকায় যে সমস্ত ভোটার থাকবে সেই সমস্ত ভোটারের কাছেই আলাদা করে নোটিস পাঠানো হবে।

নোটিসটি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের সাত দিনের সময় দেওয়া হবে। কোথায় এবং কখন শুনানি হবে সেই সমস্ত তথ্য নোটিসেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। শুনানিতে হাজির হয়ে সেই সব ভোটারদের নিজেদের পরিচয় এবং ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হবে।
শুধুমাত্র 'নো ম্যাপিং' তালিকাভুক্ত ভোটাররাই নন, কমিশনের নজরে রয়েছে আরও এক কোটিরও বেশি সংখ্যক ভোটার। এই দলে পড়ছে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটার, যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় থাকলেও, তাঁরা এনুমারেশন ফর্মে যে সমস্ত তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্য নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই ভোটারদের ক্ষেত্রে প্রথমে বুথ স্তরের অফিসাররা (BLO) তথ্য যাচাই করবেন। সেই যাচাই হওয়ার পরও যাঁদের বিষয়ে সন্দেহ থেকে যাবে শুধুমাত্র তাঁদেরই শুনানির জন্য ডাকা হবে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভা এলাকাতেই বহু জায়গায় শুনানির ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে ভোটারদের কোনোরকমের অসুবিধা না হয়। কমিশন আগেই জানিয়েছিল যে, শুনানির সময় ভোটারদের পরিচয় এবং ঠিকানা প্রমাণের জন্য মোট ১৩ ধরনের নথি গ্রহণযোগ্য হবে। প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে।
এই প্রক্রিয়ার শেষ হলে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর। তবে শুনানির নির্ধারিত দিনে যদি কেউ শুনানিতে হাজির হতে না পারেন তাহলে কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কমিশনের সূত্রে খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলেই সংশ্লিষ্ট ভোটারকে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে।
এদিকে, বয়সজনিত সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল কমিশনে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছেন। তাঁর পাঠানো সেই প্রস্তাবে বলা হয়েছে যে, যাঁদের বয়স ৮৫ বছরের বেশি, তাঁদের ক্ষেত্রে প্রয়োজন হলে বাড়িতেই শুনানির ব্যবস্থা করা হোক।
সমস্তটা মিলিয়ে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আগে কমিশন যে এবার বেশ কড়া এবং বিস্তারিত যাচাইয়ের পথে হাঁটছে, তা স্পষ্ট।
-
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা?












Click it and Unblock the Notifications