করোনা চিকিৎসায় পথ দেখাচ্ছে কলকাতা ! পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

করোনা চিকিৎসায় পথ দেখাচ্ছে কলকাতা ! পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

করোনা ঠেকাতে পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হল রাজ্যে। কলকাতা মেডিকেল কলেজে সোমবার নবনির্মিত এই প্লাজমা ব্যাঙ্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বাস্থ্য ভবনের তরফে সবুজ সংকেত মেলার পরেই মেডিকেল কলেজে প্লাজমা ব্যাঙ্ক তৈরির কাজ জোরকদমে শুরু হয়। করোনা চিকিৎসায় এই প্লাজমা ব্যাঙ্ককে যাতে পুরাদস্তুর কাজে লাগানো যায় সেই জন্য রবিবারই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ আসে।

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু গোটা দেশেই

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু গোটা দেশেই

করোনা প্রতিষেধক কবে আসবে সেই বিষয়ে কেউই কোনও সঠিক দিশা দেখাতে পারছেন না। এমতাবস্থায় গোটা দেশ জুড়েই করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। এবার সেই পথে অগ্রণী ভূমিকা নিতে চলেছে বাংলা। এর আগে দেশের মধ্যে প্রথম কলকাতাতেই ভেন্টিলেশন সাপোর্টে থাকা করোনা আক্রান্তদের শরীরে প্লাজমা থেরাপির প্রয়োগ করা হয় বলে খবর।

জুনেই প্রথম প্লাজমা সংগ্রহ

জুনেই প্রথম প্লাজমা সংগ্রহ

এর আগে জুন মাসের শেষ সপ্তাহে কলকাতা মেডিকেলের ইন্সটিটিউট অফ হেমাটলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগেই প্রথম করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর শরীর থেকে এই থেরাপির জন্য প্লাজমা সংগ্রহ করা হয়। সূত্রের খবর, পরবর্তীতে আরও ৪ জন ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। এরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন বলে জানা যাচ্ছে।

কী বলছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ?

কী বলছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ?

পরবর্তীতে সরকারি নির্দেশ মেলার পরে এই কাজে আরও অগ্রগতি লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রসূন ভট্টাচার্য বলেন, "ব্যাঙ্ক থেকে সঠিক ভাবে পরিষেবা পেতে গেলে আরও অনেক বড় পরিকাঠামো প্রয়োজন। সেই পরিকাঠামো তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই ছকা হয়েছে। আগামীর জন্য এটি অনেক বড়সড় ভাবনা।"

দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লিতে

দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লিতে

এদিকে দেশের মধ্যে প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হয় দিল্লিতে। তারপরেই এই পথে এগোয় কলকাতা। এখনও পর্যন্ত করোনা সংক্রমণের পর সুস্থ ব্যক্তিদের মধ্যে ১২ জন প্লাজমা ডোনার পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের মতে আগামীতে এই সংখ্যা আরও বাড়বে। এদিকে কলকাতায় ক্রমেই ভয়াবহ আকারা ধারণ করছে করোনা সংক্রমণ।

 প্লাজমা থেরাপি তোড়জোড় শুরু মেডিকাতেও

প্লাজমা থেরাপি তোড়জোড় শুরু মেডিকাতেও

গত ১৪দিনে বাংলার রাজধানীতে নতুন ২৬০০ করোনা রোগীর খোঁজ পাওয়া গেছে। পাশাপাশি মারা গেছেন ১০০-র বেশি মানুষ। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৭১০৮। এদিকে মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি উদ্যোগে মেডিকা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে মেডিকা হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে সেখানেও একটি প্লাজমা ব্যাঙ্ক তৈরির সিদ্ধান্তের কথা জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+