নতুন সেনাপতির জন্য যুব যোদ্ধাদের সামনের সারিতে আনছে বঙ্গ বিজেপি

নতুন সেনাপতির জন্য যুব যোদ্ধাদের সামনের সারিতে আনছে বঙ্গ বিজেপি

সেপ্টেম্বরেই বঙ্গ-বিজেপির সভাপতির দায়িত্বে এসেছেন ডঃ সুকান্ত মজুমদার৷ তারপর থেকেই যে কোনও ইস্যুতে তারুণ্যের তেজ নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে ও তাঁর দলকে৷ সূত্রের খবর এবার নীচ থেকে উপর গোটা দলেই যুবদের প্রাধান্য দিতে চলেছে বঙ্গবিজেপি৷

নতুন সেনাপতির জন্য যুব যোদ্ধাদের সামনের সারিতে আনছে বঙ্গ বিজেপি

বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তনের পরই রাজ্য কমিটি স্থগিত হয়ে রয়েছে বিজেপিতে৷ সভাপতির পরই বিজেপির গুরুত্বপূর্ণ পদ হল রাজ্য সাধারণ সম্পাদকের পদ৷ সেই পদগুলিতে এখনও রয়েছেন সায়ন্তন বসু, জ্যোর্তিময় সিং মাহাতো, রাজু বন্দ্যোপাধ্যায়, শমিক ভট্টাচার্য, প্রতাপ বন্দ্যোপাধ্যায়েরা। এবার এখানেই যুব মুখ হিসেবে দেবজিৎ সরকার, অর্জুন সিং, অনির্বান গঙ্গোপাধ্যায়দের আনার পাশাপাশি জেলা সংগঠনগুলিতেও সক্রিয় যুবদের জায়গা দিতে চলেছে বঙ্গ-বিজেপি৷

সূত্রের খবর দলের কার্যকারিনী বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। জেলাস্তর থেকেও একাধিক নাম উঠে এসেছে নতুন পদের দাবীদার হিসেবে৷ তরুণজ্যোতি, তাপস, রাজলক্ষীদের মতো একাধিক নাম রয়েছে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার জন্য।

একদিকে যেমন নতুন মুখ আসছে। সেরকমই পদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গ-বিজেপি যুবমোর্চার সভাপতি ও একদা মুকুল ঘনিষ্ট সৌমিত্র খাঁয়ের। অগাস্টে মোদী মন্ত্রী সভায় জায়গা না পাওয়ার পরই যুবমোর্চার সভাপতি পদ থেকে ইস্তফার কথা ফেসবুকে ঘোষণা করেছিলেন সৌমিত্র। যদিও তারপর তিনি সেই পোস্টেই রয়েছেন৷ এ বিষয়ে বঙ্গ-বিজেপি নেতাদের বক্তব্য হল ফেসবুক যা খুশি লিখলেও এখনও কোনও অফিসিয়াল ইস্তফাপত্র পাঠাননি সৌমিত্র৷ যদিও এরপরও একবার সৌমিত্র জানিয়েছিলেন তিনি পদ ছেড়ে দিয়েছেন। তাই সূত্রের খবর এসব জল্পনার ইতি টেনে এরই মধ্যে নতুন যুবমোর্চা সভাপতি খোঁজা শুরু করেছে বঙ্গ-বিজেপি৷

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং এবিভিপি থেকে নতুন উদ্যমী তরুণদের বেশ কয়েকজন বঙ্গ-বিজেপি ও যুবমোর্চায় আসতে পারেন বলে দল সূত্রে জানা গিয়েছে৷ এছাড়াও বেশ কয়েকবছর ধরে বঙ্গ-বিজেপির মিডিয়া সেলে বেশ কিছু তরুণ রয়েছে৷ তাদের এবার নতুন বড় দায়িত্বে নিয়ে আসা হতে পারে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে৷ বঙ্গ-বিজেপির সামনে রাজ্যে নিজেদের সংগঠন ধরে রাখার পাশাপাশি প্রতিবেশী বিজেপি শাসিত ত্রিপুরা ও উত্তরপ্রদেশের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার কাজ রয়েছে৷ ইতিমধ্যেই বঙ্গ-বিজেপি মিডিয়াসেলের কনভেনরকে এবিষয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে দিল্লিতেও ডেকে পাঠানো হয়েছিল। সব মিলিয়ে উৎসবের মরশুম কাটলেই যে নিজেদের ভোল বদল কর নতুন উদম্যমে মাঠে নামতে চলছে বঙ্গ বিজেপি সেকথা অনেকেই আড়ালে আবডালে বলছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+