silver coins: মাটির বাড়ি ভাঙতেই বেরিয়ে এল প্রাচীন রুপোর মুদ্রা! কোথায় হল এই ঘটনা?
মাটির বাড়ি ভাঙা হচ্ছিল। হঠাৎই শ্রমিকদের হাতে এল গোল চাকতি। কয়েনের আকারের চাকতির ওজনও আছে। ঘসে মাটি তুলতেই মনে হল, স্বাভাবিক কয়েন না। তাহলে রুপোর মুদ্রা কি? আর সংখ্যাতেও তো সেগুলি অনেক৷
রুপোর মুদ্রা পাওয়া গিয়েছে। এই খবর কিছু সময়ের মধ্যেই রটে গিয়েছিল গ্রামে। কার্যত গোটা গ্রাম হামলে পড়েছিল ওই এলাকায়। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকার৷ মাটির বাড়ি ভাঙার কাজ চলছিল৷ সেইসময় ওই প্রাচীন মুদ্রা পাওয়া গিয়েছে। সেগুলি কি আদৌ রুপোর মুদ্রা? সেইসব জানার জন্য মুদ্রাগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বোখরা গ্রাম পঞ্চায়েত। ওই এলাকার প্রয়াত ইমাদ আলি মোল্লার মাটির বাড়ি ভেঙে উদ্ধার হল প্রাচীন রুপোর মুদ্রা। আর এই প্রাচীন রুপোর মুদ্রা উদ্ধার হতেই গ্রাম জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, এই প্রয়াত চিকিৎসক ইমাদ আলি মোল্লা ও তার ভাইয়ের এই পৈত্রিক মাটির বাড়ি ছিল সাগরদিঘির বোখারা গ্রামে। এখন ওই মাটির বাড়ি ধ্বংসাবশেষ। সেজন্য পরিবারের অন্যান্যরা সিদ্ধান্ত নেন ওই ধ্বংসাবশেষ সম্পূর্ণ ভেঙে ফেলা হবে।
ওই মাটির বাড়িটি ভাঙার কাজ শুরু হয় গতকাল রবিবার থেকে। বাড়িটি ভাঙার সময় উদ্ধার হয় বেশ কিছু রুপোর মুদ্রা। আর এই ঘটনা জানাজানি হতেই গ্রামজুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে খবর দেওয়া হয় সাগরদিঘি থানার পুলিশকে। সাগরদিঘি থানার পুলিশ এসে মুদ্রাগুলো সংগ্রহ করেছে।
শ্রমিকরা মাটি কাটার সময় সেগুলি পায়। ঠিক কত পরিমাণ মুদ্রা পাওয়া গিয়েছে, তা জানা যায়নি। কত বছরের পুরনো এইসব মুদ্রা? সেগুলো কি সত্যিই রুপোর? সেইসব তথ্য জানার প্রয়োজন আছে। মুদ্রাগুলি সংগ্রহশালায় পাঠিয়ে সেগুলো পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
রুপোর ওইসব মুদ্রা ১৮৬২ ও ১৮৭৮ খ্রীষ্টাব্দের বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এই তথ্য দিয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রাচীন রুপোর কয়েন উদ্ধার করা হয়েছে। যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন, তারা এই রুপোর কয়েন সংগ্রহ করেছেন। পরিবারের অন্য সদস্য চামেলী বিবি জানান, কোনও রুপোর মুদ্রা উদ্ধার হয়নি। গুজব ছড়ানো হচ্ছে।
পরীক্ষার পরই জানা যাবে, মুদ্রাগুলি রুপোর কী না। আরও কি মুদ্রা পাওয়া যেতে পারে? সেই দিকেও নজর রাখছে পুলিশ।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications